২১ আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

আগামী ৭ অক্টোবর ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্র ফ্রন্টের ষষ্ঠ সম্মেলন

Published: October 6, 2026, 11:06 pm

আগামী ৭ অক্টোবর, বুধবার ঢাকা বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হতে যাচ্ছে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের ষষ্ঠ কেন্দ্রীয় সম্মেলন। সংগঠনের পক্ষ থেকে জানানো হয়েছে, এদিন সকাল ১১টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের অপরাজেয় বাংলার পাদদেশে উদ্বোধনী আনুষ্ঠানিকতা ও র‍্যালি অনুষ্ঠিত হবে।

এবারের সম্মেলনে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে শিক্ষার বাণিজ্যিকীকরণ প্রতিরোধ, সাম্রাজ্যবাদী আগ্রাসন, পুঁজিবাদী দুঃশাসন এবং মৌলবাদী ও সাম্প্রদায়িক অপতৎপরতার বিরুদ্ধে কঠোর অবস্থান নেওয়ার ওপর। একইসঙ্গে ছাত্ররাজনীতির আদর্শবাদী ও বিপ্লবী ধারাকে আরও শক্তিশালী করার আহ্বান জানানো হয়েছে।

উদ্বোধনী পর্ব ও র‍্যালি শেষে বিকেল সাড়ে ৩টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের সন্ত্রাসবিরোধী রাজু ভাস্কর্যের পাদদেশে আলোচনা সভার আয়োজন করা হবে। এই কর্মসূচিতে নবনির্বাচিত কমিটির পরিচিতি পর্ব এবং সাংস্কৃতিক অনুষ্ঠান অন্তর্ভুক্ত থাকবে। সম্মেলনের আলোচনায় দেশের বর্তমান শিক্ষাব্যবস্থা, ক্রমবর্ধমান বাণিজ্যিকীকরণ এবং গণতান্ত্রিক ও প্রগতিশীল ছাত্র আন্দোলনের ভবিষ্যৎ করণীয় সম্পর্কে বিস্তারিত পর্যালোচনা করা হবে।