
কক্সবাজারের উখিয়ার ইনানীর পাটোয়ারটেক এলাকায় টুপটুপ রিসোর্টে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১০ পর্যটকের মৃত্যু হয়েছে। এই মর্মান্তিক ঘটনায় পুলিশ বাদী হয়ে একটি মামলা দায়ের করেছে। মামলায় রিসোর্টটির মালিক তানভীর আহমদ এবং ম্যানেজার মোহাম্মদ সুমনকে আসামি করা হয়েছে। ঘটনার পর থেকে পুলিশ অনুসন্ধান চালিয়ে ইতিমধ্যে ম্যানেজার মোহাম্মদ সুমনকে আটক করে গ্রেপ্তার দেখিয়েছে। শনিবার রাত ১০টা ১৫ মিনিটের দিকে উখিয়া থানার ওসি আতিকুর রহমান মজুমদার মামলার বিষয়টি নিশ্চিত করেন। তবে মামলার এজাহারে মালিক ও ম্যানেজার ছাড়া আর কেউ জড়িত আছেন কি না, সে বিষয়ে ওসি সুনির্দিষ্ট কোনো তথ্য দেননি। তবে রিসোর্টের মালিক ও ম্যানেজারের বাইরে অন্য কারও বিরুদ্ধে মামলা হয়েছে কিনা সে বিষয়ে তিনি স্পষ্ট করে জানাননি।
অগ্নিকাণ্ডে নিহত ব্যক্তিদের মরদেহ হস্তান্তরের প্রক্রিয়া নিয়ে ওসি জানান, মরদেহ শনাক্তকরণ এবং নিখোঁজ পর্যটকদের বিভ্রান্তি নিরসনে ডিএনএ পরীক্ষা বাধ্যতামূলক করা হয়েছে। ডিএনএ পরীক্ষার পরই পরবর্তী আইনানুগ প্রক্রিয়া শেষে স্বজনদের কাছে মরদেহ হস্তান্তর করা হবে। এদিকে কক্সবাজার সিআইডির বিশেষ পুলিশ সুপার মো. আবুল কালাম আজাদ জানিয়েছেন, ডিএনএ পরীক্ষার জন্য নমুনা সংগ্রহের সুবিধার্থে স্থানীয় বিভিন্ন হাসপাতালে ব্যবস্থা নেওয়া হচ্ছে। প্রয়োজনে ঢাকায় অবস্থিত সিআইডির বিশেষজ্ঞ দলকে কক্সবাজারে এনে পরীক্ষা সম্পন্ন করা হবে।
ব্যবস্থাপনা সম্পাদক : শিরিন জাহান, সম্পাদক ও প্রকাশক : ফেরদৌস আহমদ,,
সহযোগী সম্পাদক : আহমাদ আর রাফি রাতুল, আহমাদ আর রাফি রাহী।
মেইল: editor@kongstime.com
মোবাইল: 01567927369
Copyright © 2026 kongsotime.com. All rights reserved.