
ফিফা আসিয়ান কাপে নিজেদের তৃতীয় ও শেষ ম্যাচে ইন্দোনেশিয়ার কাছে ৯-২ গোলের বড় ব্যবধানে পরাজিত হয়েছে বাংলাদেশ। জাকার্তার গেলোরা বুং কার্লো স্টেডিয়ামে অনুষ্ঠিত এই ম্যাচে স্বাগতিকদের সামনে রীতিমতো কোণঠাসা হয়ে পড়েছিল বাংলাদেশ। ম্যাচের প্রথমার্ধেই ৬-১ গোলে পিছিয়ে ছিল সফরকারীরা, যা দ্বিতীয়ার্ধে আরও তিনটি গোল যোগ করে ৯-২ এ গিয়ে ঠেকে। দলের বড় তারকা দেওয়ান হামজা চৌধুরীর জন্মদিনকে স্মরণীয় করে রাখার লক্ষ্য থাকলেও, মাঠের লড়াইয়ে তা বড় হতাশায় রূপ নেয়। দ্বিতীয়ার্ধে আরো ৩টি গোল করে তারা। তার এই বিশেষ দিনে ভালো কিছু করে দেখানোর লক্ষ্য ছিল সতীর্থদের। দুই অর্ধে দুটি গোল শোধ দেয় বাংলাদেশ।
ম্যাচের শুরুর ১০ মিনিট হামজা ও শমিতরা কিছুটা প্রতিরোধ গড়লেও ১১তম মিনিট থেকেই গোল উৎসব শুরু করে ইন্দোনেশিয়া। অস্ট্রেলিয়ায় জন্ম নেওয়া স্ট্রাইকার মিচেল বেকার একাই হ্যাটট্রিকসহ মোট ৫টি গোল করে ম্যাচের নিয়ন্ত্রণ নেন। প্রথমার্ধের ৪২ মিনিটে তিনি নিজের চতুর্থ ও দলের পঞ্চম গোলটি করেন। বাংলাদেশের হয়ে দুটি গোল করেছেন শাহরিয়ার ইমন ও ফারহান আলী ওয়াহিদ। ৩৬ মিনিটে শাহরিয়ার ইমনের গোলটি বাংলাদেশকে ৪-১ ব্যবধানে ফিরিয়েছিল, কিন্তু বিরতির আগেই ইন্দোনেশিয়া ব্যবধান বাড়িয়ে ৬-১ করে ফেলে। তিনি একাই হ্যাটট্রিকসহ ৫ গোল করেন। তবে ১১ মিনিট থেকেই শুরু হয় ইন্দোনেশিয়ার গোল-উৎসব। রোমিনির কাটব্যাক থেকে মিসেল বেকারের গড়ানো প্লেসিং শট দূরের পোস্ট দিয়ে জড়িয়ে দেন জালে। শ্রাবণ ডান দিকে ঝাঁপিয়ে পড়লেও অল্পের জন্য বলের নাগাল পাননি।
দ্বিতীয়ার্ধে বাংলাদেশ দলে বেশ কিছু পরিবর্তন আনা হয়; কোচ শমিত সোম, শুকি ইতোফুসা ও শাহরিয়ার ইমনের পরিবর্তে বদলি হিসেবে মাঠে নামান ফারহান আলী ওয়াহিদ, স্বাধীন ও সোহেল রানাকে। তবে রক্ষণভাগের দুর্বলতা কাটিয়ে উঠতে পারেনি দলটি, এই অর্ধেও হজম করতে হয় আরও তিনটি গোল। আসিয়ান কাপের ‘এ’ গ্রুপে নিজেদের শেষ ম্যাচে এই হারের মধ্য দিয়ে টুর্নামেন্টে বাংলাদেশের যাত্রা শূন্য হাতেই শেষ হলো। এর আগে বাংলাদেশ মালয়েশিয়ার কাছে ৩-০ এবং সিঙ্গাপুরের কাছে ১-০ গোলে হেরেছিল। তিন ম্যাচে তিন হার নিয়ে গ্রুপ পর্ব থেকেই বিদায় নিল বাংলাদেশ দল।
ব্যবস্থাপনা সম্পাদক : শিরিন জাহান, সম্পাদক ও প্রকাশক : ফেরদৌস আহমদ,,
সহযোগী সম্পাদক : আহমাদ আর রাফি রাতুল, আহমাদ আর রাফি রাহী।
মেইল: editor@kongstime.com
মোবাইল: 01567927369
Copyright © 2026 kongsotime.com. All rights reserved.