
সশস্ত্র গোষ্ঠী হুতির ক্রমবর্ধমান সামরিক অগ্রযাত্রা নিয়ন্ত্রণে রাখতে সৌদি আরব সমর্থিত ইয়েমেন সরকারের কাছে অস্ত্র সরবরাহ করেছে পাকিস্তান। সেপ্টেম্বরে চারটি কার্গো বিমানে করে এসব সামরিক সরঞ্জাম ইয়েমেনের বন্দরনগরী এডেনে পাঠানো হয়েছে। এর মাধ্যমে ইয়েমেনের গৃহযুদ্ধে ইসলামাবাদের সংশ্লিষ্টতা নতুন মাত্রায় দৃশ্যমান হলো।
রয়টার্সের তথ্য অনুযায়ী, পাকিস্তানের পাঠানো চালানে বিমান প্রতিরক্ষা ব্যবস্থা, হালকা কামান, ড্রোন এবং ড্রোন প্রতিহত করার প্রযুক্তি রয়েছে। অস্ত্র সরবরাহের পাশাপাশি পাকিস্তানের সামরিক উপদেষ্টারা বর্তমানে ইয়েমেনে অবস্থান করছেন, যারা সৌদি কর্মকর্তাদের সঙ্গে সমন্বয় করে স্থানীয় সেনাদের প্রশিক্ষণ ও কারিগরি সহায়তা দিচ্ছেন।
এদিকে মিডল ইস্ট আইয়ের প্রতিবেদন বলছে, হুতি বিদ্রোহী গোষ্ঠী ইতিমধ্যে ইয়েমেনের পুরো লোহিত সাগর উপকূলের নিয়ন্ত্রণ নিজেদের হাতে নিয়েছে। এই পরিস্থিতিতে হুতির বড় ধরনের সামরিক হুমকি মোকাবিলায় সৌদি আরব একটি উচ্চমাত্রার অভিযান চালানোর প্রস্তুতি নিচ্ছে বলে পশ্চিমা ও আরব বিশ্বের একাধিক কর্মকর্তা জানিয়েছেন।
ব্যবস্থাপনা সম্পাদক : শিরিন জাহান, সম্পাদক ও প্রকাশক : ফেরদৌস আহমদ,,
সহযোগী সম্পাদক : আহমাদ আর রাফি রাতুল, আহমাদ আর রাফি রাহী।
মেইল: editor@kongstime.com
মোবাইল: 01567927369
Copyright © 2026 kongsotime.com. All rights reserved.