
ইয়েমেনের আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকারকে নতুন করে ৬০ মিলিয়ন ডলার বা প্রায় ২২ কোটি ৪০ লাখ সৌদি রিয়ালের বাজেট সহায়তা প্রদানের ঘোষণা দিয়েছে সৌদি আরব। গত ১ সেপ্টেম্বর ইয়েমেনে নিযুক্ত সৌদি রাষ্ট্রদূত মোহাম্মদ আল-জাবের এ তথ্য জানিয়েছেন। আল-আরাবিয়ার প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, সৌদি নেতৃত্বের নির্দেশনায় এবং ইয়েমেন সরকারের অনুরোধের প্রেক্ষিতে এই অর্থ বরাদ্দ করা হয়েছে। প্রকল্পটি বাস্তবায়নে ‘সৌদি ডেভেলপমেন্ট অ্যান্ড রিকনস্ট্রাকশন প্রোগ্রাম ফর ইয়েমেন’ বা এসডিআরপিওয়াই কাজ করছে। ইয়েমেনের আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকারকে নতুন করে ৬০ মিলিয়ন ডলার বা ২২ কোটি ৪০ লাখ সৌদি রিয়ালের বেশি, অর্থাৎ প্রায় ৬ কোটি ডলারের বাজেট সহায়তা দিচ্ছে সৌদি আরব।
সৌদি রাষ্ট্রদূত মোহাম্মদ আল-জাবের জানিয়েছেন, হুতি গোষ্ঠীর নিয়মিত হামলার কারণে ইয়েমেনের সম্পদ, জননিরাপত্তা ও রাষ্ট্রীয় স্বার্থ যে ক্ষতির সম্মুখীন হয়েছে, তা মোকাবিলা করতেই মূলত এই সহায়তা দেওয়া হচ্ছে। এই আর্থিক সহায়তার মূল লক্ষ্য হলো ইয়েমেন সরকারের নিয়মিত আর্থিক প্রবাহ সচল রাখা, রাজস্ব নীতির সক্ষমতা বৃদ্ধি করা এবং সাধারণ জনগণের ক্রয়ক্ষমতা বা জীবনযাত্রার মান স্থিতিশীল রাখার প্রচেষ্টাকে ত্বরান্বিত করা।
দীর্ঘমেয়াদী সংঘাত ও তীব্র অর্থনৈতিক সংকটে জর্জরিত ইয়েমেনের সরকারি সক্ষমতা বৃদ্ধিতে রিয়াদ দীর্ঘ সময় ধরেই সহায়তা করে আসছে। এরই ধারাবাহিকতায় চলতি বছরের শুরুর দিকেও সৌদি আরব দেশটিতে জ্বালানি ও উন্নয়ন খাতের জন্য একটি বড় আর্থিক প্যাকেজ ঘোষণা করেছিল। নতুন এই বাজেট সহায়তা ইয়েমেনের সরকারি প্রতিষ্ঠানগুলোর কার্যক্রম স্বাভাবিক রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে রিয়াদ আশা করছে।
এসডিআরপিওয়াইয়ের তথ্যমতে, ইয়েমেনজুড়ে বর্তমানে ২৬৮টি বিভিন্ন ধরনের উন্নয়ন প্রকল্প চলমান রয়েছে বা ইতিমধ্যে সম্পন্ন হয়েছে। শিক্ষা, স্বাস্থ্য, পানি সরবরাহ, জ্বালানি, পরিবহন, কৃষি এবং মৎস্য সম্পদের মতো আটটি গুরুত্বপূর্ণ খাতে এই প্রকল্পগুলো বাস্তবায়িত হচ্ছে। এসব উন্নয়নমূলক উদ্যোগের মোট আর্থিক মূল্য ১.১৪ বিলিয়ন ডলারেরও বেশি, যা যুদ্ধবিধ্বস্ত দেশটিতে মানবিক ও কাঠামোগত উন্নয়নে অবদান রাখছে।
ব্যবস্থাপনা সম্পাদক : শিরিন জাহান, সম্পাদক ও প্রকাশক : ফেরদৌস আহমদ,,
সহযোগী সম্পাদক : আহমাদ আর রাফি রাতুল, আহমাদ আর রাফি রাহী।
মেইল: editor@kongstime.com
মোবাইল: 01567927369
Copyright © 2026 kongsotime.com. All rights reserved.