
হোয়াইট হাউস থেকে টেনেসির উদ্দেশ্যে নির্বাচনী প্রচারণায় যাওয়ার সময় হেলিকপ্টারে ওঠার আগে সাংবাদিকদের মুখোমুখি হন মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প। সেখানে তিনি স্পষ্ট ভাষায় জানান, ইরানের পক্ষ থেকে আসা সাম্প্রতিক প্রস্তাব তিনি প্রত্যাখ্যান করেছেন। আল জাজিরার প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে যে, হেলিকপ্টারের দিকে যাওয়ার সময় ট্রাম্পের বক্তব্য অডিও সরবরাহ না থাকায় স্পষ্টভাবে শোনা যায়নি।
এর আগে শনিবার ওয়াল স্ট্রিট জার্নাল মার্কিন প্রশাসনের জ্যেষ্ঠ কর্মকর্তাদের বরাতে জানিয়েছিল, নভেম্বর মাসের শুরুতে মধ্যবর্তী নির্বাচন শেষ হওয়ার পর ইরানের বিরুদ্ধে পুনরায় বোমা হামলার পরিকল্পনা করছেন ট্রাম্প।
এদিকে, হোয়াইট হাউসের সফরসঙ্গী সাংবাদিকদের তালিকা থেকে আবারও সিএনএনকে বাদ দিয়েছেন ট্রাম্প। এর প্রতিবাদে সিএনএনের সঙ্গে সফরে যাওয়ার কথা থাকা অন্যান্য সংবাদমাধ্যমগুলোও সফর থেকে সরে দাঁড়িয়েছে। এর আগে একজন মার্কিন বিচারক সিএনএনসহ আরও দুটি সংবাদ সংস্থাকে হোয়াইট হাউসের সংবাদ কাভারেজে ফিরিয়ে দেওয়ার নির্দেশ দিলেও ট্রাম্প সেই নির্দেশনা উপেক্ষা করেছেন।
ব্যবস্থাপনা সম্পাদক : শিরিন জাহান, সম্পাদক ও প্রকাশক : ফেরদৌস আহমদ,,
সহযোগী সম্পাদক : আহমাদ আর রাফি রাতুল, আহমাদ আর রাফি রাহী।
মেইল: editor@kongstime.com
মোবাইল: 01567927369
Copyright © 2026 kongsotime.com. All rights reserved.