
রাজধানীর ইসিবি চত্বর এলাকায় অবস্থিত নিউগিনি প্রপার্টিজে কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের স্টুডিও ও আশপাশের স্থাপনায় ব্যাপক হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটেছে। গত শনিবার রাত সাড়ে ১০টার দিকে শুরু হওয়া এই সহিংসতা চলে রাত সাড়ে ১১টা পর্যন্ত। প্রত্যক্ষদর্শীদের ভাষ্যমতে, হামলাকারীরা পাঁচটি পিকআপ ভ্যানে করে এসে আগ্নেয়াস্ত্র নিয়ে হাউজিংয়ের ভেতরে প্রবেশ করে এবং এলোপাতাড়ি গুলি ছুড়তে থাকে। ‘পাশের জমির মালিকের জমি নিয়ে বিরোধের জেরে’ সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা, আটক ৩: পুলিশ।
হামলার ঘটনায় জড়িত থাকার অভিযোগে ভাষানটেক বস্তির বাসিন্দা মো. মামুন, মজুমদারের মোড়ের আসলাম ও মুন্নাকে আটক করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) যুগ্ম কমিশনার মহিদুল ইসলাম আজ রোববার দুপুরে ঘটনাস্থল পরিদর্শনে এসে এক সংবাদ সম্মেলনে জানান, জমিজমা সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করেই মূলত এই হামলার ঘটনা ঘটেছে। বিষয়টি গুরুত্ব দিয়ে তদন্ত করা হচ্ছে। এ ঘটনায় এখন পর্যন্ত তিন ব্যক্তিকে আটক করার কথা জানিয়েছে পুলিশ।
নিউগিনি প্রপার্টিজের কর্মকর্তা মো. পল্লব আলী জানান, হামলাকারীরা প্রপার্টিজের ফটক ভেঙে ভেতরে প্রবেশ করে। এরপর তারা একটি ফ্ল্যাটে ঢুকে লুটপাট চালায় এবং সেখান থেকে মোটরসাইকেলসহ বিভিন্ন মূল্যবান সামগ্রী নিয়ে যায়। এরপর তারা সালমান মুক্তাদিরের স্টুডিও এবং প্রপার্টিজের অফিসে হামলা চালিয়ে ভাঙচুর করে। এ সময় নির্মাণশ্রমিকদের মারধর করে তাদের ব্যবহৃত বিভিন্ন সরঞ্জামও ছিনিয়ে নেয় তারা।
পরিস্থিতি উত্তপ্ত হলে পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হয়। এ সময় পুলিশ ও হামলাকারীদের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটে এবং কয়েক রাউন্ড গুলির শব্দ শোনা যায়। বিপুলসংখ্যক হামলাকারীর উপস্থিতিতে পুলিশ কিছুটা পিছু হটলে হামলাকারীরা একটি ফটক ভেঙে এলাকা ত্যাগ করে। বর্তমানে স্টুডিওটির ভেতরটা পুরোপুরি তছনছ অবস্থায় পড়ে আছে; মেঝেজুড়ে কাচের টুকরো, ভাঙা সোফা, বাদ্যযন্ত্র ও আসবাবপত্র ছড়িয়ে-ছিটিয়ে রয়েছে।
নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে সালমান মুক্তাদির একটি ভিডিও প্রকাশ করে হামলার ভয়াবহতা তুলে ধরেন। ভিডিওতে স্টুডিওর আসবাব ও সরঞ্জাম ভাঙা অবস্থায় দেখা যায়। তিনি জানান, সেখানে ক্লায়েন্টদের অনেক গুরুত্বপূর্ণ ফুটেজ ও শুটিংয়ের অনেক সরঞ্জাম ছিল। এই ধ্বংসযজ্ঞের ফলে বড় ধরনের আর্থিক ক্ষতি ও কাজের ক্ষেত্রে জটিলতা তৈরি হয়েছে। তবে প্রতিকূল পরিস্থিতিতেও তারা কাজ চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন। ভিডিওতে স্টুডিও দেখিয়ে তিনি বলেন, ‘একটু আগে এখানে অ্যাটাক হয়েছিল…এই পুরা অ্যাটাকে আমাদের স্টুডিও ডেস্ট্রয়েড হয়ে গেছে।’। চেয়ার, টেবিল, টেলিভিশনসহ বিভিন্ন আসবাব ও সরঞ্জাম ক্ষতিগ্রস্ত হয়েছে। সেগুলো হারিয়ে যাওয়ায় আর্থিক ক্ষতির পাশাপাশি কাজের ক্ষেত্রেও বড় ধরনের সমস্যা তৈরি হয়েছে। স্টুডিও ক্ষতিগ্রস্ত হলেও তাঁরা কাজ বন্ধ করবেন না।
ঘটনাটি নিয়ে রাজনৈতিক দল এবি পার্টি গভীর উদ্বেগ প্রকাশ করে বলেছে, স্টুডিওতে হামলার বিষয়টিকে কোনোভাবেই হালকাভাবে দেখা উচিত নয়। জমিজমার দখল-বেদখল নিয়ে দুই পক্ষের দীর্ঘদিনের বিরোধের জেরে এই অস্থিরতা সৃষ্টি হয়েছে বলে পুলিশি তদন্তে প্রাথমিক তথ্য পাওয়া গেছে। সংশ্লিষ্টরা বলছেন, এক পক্ষ তাদের জমিতে প্রবেশে বাধা পাওয়ায় এই সংঘাতের সূচনা হয়।
পুলিশ ও স্থানীয় সূত্রগুলো নিশ্চিত করেছে, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার পর থেকেই আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী দোষীদের চিহ্নিত করতে কাজ করছে। আটক তিনজনকে জিজ্ঞাসাবাদের মাধ্যমে এ ঘটনায় নেপথ্যে আরও কারা জড়িত এবং আগ্নেয়াস্ত্রের ব্যবহারের বিষয়টি খতিয়ে দেখছে পুলিশ। এলাকায় অতিরিক্ত সতর্কতা জারি রাখা হয়েছে। মাঝে মাঝে মধু আহরণকারী চাঁদাবাজরা মৌচাক মনে করে ভিমরুলের চাকেও ঢিল ছুড়ে দেয়: শফিকুর রহমান।
ব্যবস্থাপনা সম্পাদক : শিরিন জাহান, সম্পাদক ও প্রকাশক : ফেরদৌস আহমদ,,
সহযোগী সম্পাদক : আহমাদ আর রাফি রাতুল, আহমাদ আর রাফি রাহী।
মেইল: editor@kongstime.com
মোবাইল: 01567927369
Copyright © 2026 kongsotime.com. All rights reserved.