
যুক্তরাষ্ট্রের উইসকনসিন অঙ্গরাজ্যে একটি ছোট উড়োজাহাজ বিধ্বস্ত হওয়ার ঘটনায় ছয়জন নিহত হয়েছেন। স্থানীয় সময় মঙ্গলবার (১৩ অক্টোবর) রাত ৯টা ৩১ মিনিটের দিকে রাজ্যের ডেলোনা এলাকায় এই মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে। এলাকাটি রাজধানী ম্যাডিসন থেকে প্রায় ৬৪ কিলোমিটার উত্তর-পশ্চিমে অবস্থিত।
সক কাউন্টি শেরিফের কার্যালয় বিষয়টি নিশ্চিত করেছে। স্থানীয় কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, বিধ্বস্ত উড়োজাহাজটিতে থাকা নিহতদের মধ্যে পাঁচজন প্রাপ্তবয়স্ক এবং একজন শিশু রয়েছে। দুর্ঘটনার কারণ সম্পর্কে বিস্তারিত তথ্য জানা যায়নি। আনাদোলু এজেন্সির দেওয়া তথ্যের ভিত্তিতে এই প্রতিবেদনটি তৈরি করা হয়েছে।
ব্যবস্থাপনা সম্পাদক : শিরিন জাহান, সম্পাদক ও প্রকাশক : ফেরদৌস আহমদ,,
সহযোগী সম্পাদক : আহমাদ আর রাফি রাতুল, আহমাদ আর রাফি রাহী।
মেইল: editor@kongstime.com
মোবাইল: 01567927369
Copyright © 2026 kongsotime.com. All rights reserved.