১৯ আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

একলাফে এলপিজি সিলিন্ডারের দাম বাড়ল ২৫২ টাকা

Published: October 4, 2026, 5:28 pm

দেশের বাজারে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) দাম বড় ব্যবধানে বাড়িয়েছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। রোববার এক ঘোষণায় ১২ কেজি সিলিন্ডারের নতুন দাম ১ হাজার ৮৩৭ টাকা নির্ধারণ করা হয়েছে, যা আগের তুলনায় ২৫২ টাকা বেশি।

এর আগে সেপ্টেম্বর মাসে ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম ১৩ টাকা কমিয়ে ১ হাজার ৫৮৫ টাকা করা হয়েছিল। তার আগের সময়ে এই সিলিন্ডারের মূল্য ছিল ১ হাজার ৫৯৮ টাকা।