
নাটোর-৪ আসনের সংসদ সদস্য আব্দুল আজিজের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণের সুপারিশ করার সিদ্ধান্ত নিয়েছে জেলা বিএনপি। সাংসদ আজিজ নাটোর জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করছেন। তার ছেলের বিরুদ্ধে ছাত্রদল নেতা হত্যার অভিযোগ এবং এমপির নিজের অশালীন ভিডিও ভাইরাল হওয়ার ঘটনায় দলের ভাবমূর্তি সংকটের মুখে পড়েছে। জেলা বিএনপির সদস্যসচিব আসাদুজ্জামান আসাদ শুক্রবার বিকালে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আয়োজিত এক প্রস্তুতি সভায় এ তথ্য জানান। তিনি স্পষ্ট করেন যে, জেলা কমিটির কোনো নেতার বিরুদ্ধে গঠনতন্ত্র অনুযায়ী সরাসরি সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা জেলা বিএনপির নেই। তাই এসব অভিযোগ ও ঘটনা লিখিতভাবে কেন্দ্রীয় কমিটির কাছে পাঠানো হবে, যাতে তারা চূড়ান্ত সাংগঠনিক সিদ্ধান্ত নিতে পারেন। নাটোর-৪ আসনের এমপি আব্দুল আজিজের ছেলের ছাত্রদল নেতা হত্যার ঘটনায় জড়িত থাকা ও তার নিজের অশালীন ভিডিও ভাইরাল হওয়ায় দল ইমেজ সংকটে পড়েছে। তাই বিষয়গুলো লিখিতভাবে কেন্দ্রীয় সংগঠনকে জানানো হবে। ফলে তার বিষয়ে সিদ্ধান্ত নেবে বিএনপির কেন্দ্রীয় কমিটি।
উক্ত ঘটনার প্রেক্ষাপটে জানা যায়, গত ১৪ অক্টোবর রাত সাড়ে ১০টার দিকে বাড়ি ফেরার পথে ছাত্রদল নেতা শাকিল ইসলাম হামলার শিকার হন। বিলচলন শামসুজ্জোহা কলেজের পাশে মোটরসাইকেলে আসা দুর্বৃত্তরা ধারালো ছুরি দিয়ে তাকে এলোপাতাড়ি কুপিয়ে জখম করে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে। স্থানীয়রা তাকে প্রথমে গুরুদাসপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। এরপর অবস্থার অবনতি হওয়ায় শাকিলকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখান থেকে বৃহস্পতিবার সকালে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। সর্বশেষ শনিবার সকালে শাকিলকে বাংলাদেশ মেডিকেল কলেজ হাসপাতালে উন্নত চিকিৎসার জন্য ভর্তি করা হয়েছে।
ব্যবস্থাপনা সম্পাদক : শিরিন জাহান, সম্পাদক ও প্রকাশক : ফেরদৌস আহমদ,,
সহযোগী সম্পাদক : আহমাদ আর রাফি রাতুল, আহমাদ আর রাফি রাহী।
মেইল: editor@kongstime.com
মোবাইল: 01567927369
Copyright © 2026 kongsotime.com. All rights reserved.