
টানা দ্বিতীয়বারের মতো যুক্তরাষ্ট্রের সান ফ্রান্সিসকোতে অনুষ্ঠিত ‘ওপেনএআই ডেভ ডে ২০২৬’-এ অংশ নিয়েছে বাংলাদেশভিত্তিক কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্ল্যাটফর্ম ‘ওয়ানব্রেইন এআই’। আয়োজনে ওপেনএআইয়ের সংশ্লিষ্ট দলের সঙ্গে কৃত্রিম বুদ্ধিমত্তার সাম্প্রতিক উন্নয়ন, নতুন প্রযুক্তি এবং বাংলাদেশে এআই ব্যবহারের সুযোগ বাড়ানো নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়েছে।
বাংলাদেশের শিক্ষার্থীদের জন্য এআই প্রযুক্তির ব্যবহার সহজলভ্য করতে ওপেনএআইয়ের সঙ্গে সম্ভাব্য সহযোগিতার বিষয়ে কাজ করছে ওয়ানব্রেইন। চুক্তি ও সংশ্লিষ্ট শর্ত চূড়ান্ত হলে শিক্ষার্থীদের জন্য চ্যাটজিপিটি ও অন্যান্য এআই সুবিধা আরও সহজলভ্য করার সুযোগ তৈরি হবে। ওয়ানব্রেইন এআই এর আগেও শিক্ষার্থীদের নিয়ে এআইভিত্তিক কার্যক্রমে বিশেষ ভূমিকা রেখেছে। এর ধারাবাহিকতায় ২০২৫ সালে দেশের শতাধিক সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়ে ‘ওয়ানব্রেইন ক্যাম্পাস অ্যাম্বাসেডর এআই’ কর্মসূচি আয়োজন করে প্রতিষ্ঠানটি। কর্মসূচির মাধ্যমে শিক্ষার্থীদের এআই ব্যবহার, নতুন উদ্ভাবন ও প্রযুক্তিনির্ভর পেশার জন্য প্রস্তুত হতে উৎসাহিত করা হয়।
ওয়ানব্রেইনের প্রতিষ্ঠাতা ও সিইও অমিত দাস বলেন, টানা দ্বিতীয়বার ওপেনএআই ডেভ ডেতে অংশগ্রহণ আমাদের জন্য গুরুত্বপূর্ণ অভিজ্ঞতা। বাংলাদেশের জন্য নতুন প্রযুক্তির সম্ভাবনা এবং এর সুফল মানুষের কাছে পৌঁছে দিতে ওপেনএআই টিমের সঙ্গে কাজ করছি। দেশীয় ব্যবহারকারীদের জন্য এআই প্রযুক্তি সহজতর করাই ওয়ানব্রেইনের মূল লক্ষ্য।
ব্যবস্থাপনা সম্পাদক : শিরিন জাহান, সম্পাদক ও প্রকাশক : ফেরদৌস আহমদ,,
সহযোগী সম্পাদক : আহমাদ আর রাফি রাতুল, আহমাদ আর রাফি রাহী।
মেইল: editor@kongstime.com
মোবাইল: 01567927369
Copyright © 2026 kongsotime.com. All rights reserved.