
কক্সবাজারের হিমছড়ি সৈকতে সমুদ্রের উত্তাল ঢেউয়ের কবলে পড়ে তিন পর্যটকের প্রাণহানি ঘটেছে। একই ঘটনায় পানির স্রোতে ভেসে গিয়ে নিখোঁজ রয়েছেন আরও দুইজন। বুধবার বিকেল সাড়ে চারটার দিকে হিমছড়ির মেরিনা রিসোর্টের জাদুঘর সংলগ্ন সৈকত এলাকায় এ দুর্ঘটনাটি ঘটে। ঢাকা থেকে আসা ১২ জনের একটি ভ্রমণ দলের পাঁচ সদস্য সাগরে নামলে হঠাৎ বড় ঢেউয়ের আঘাতে সবাই তলিয়ে যান। পুলিশ ও লাইফগার্ড সূত্রে জানা গেছে, ঢাকা থেকে আসা ১২ জনের একটি দল হিমছড়ি সৈকতে বেড়াতে যায়।
ঘটনার পর স্থানীয় বাসিন্দা ও লাইফগার্ড কর্মীরা দ্রুত তিনজনকে উদ্ধার করে তীরে নিয়ে এলেও তাদের বাঁচানো সম্ভব হয়নি। খবর পেয়ে নিখোঁজ দুই পর্যটককে উদ্ধারে সন্ধ্যা সাড়ে সাতটা পর্যন্ত সাগরে অভিযান চালানো হলেও তাদের কোনো সন্ধান পাওয়া যায়নি। রামু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে ফজলুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, প্রাণ হারানো তিনজনের পরিচয় এখনো জানা সম্ভব হয়নি; তবে তাদের পরিচয় শনাক্তের জোর চেষ্টা চলছে।
লাইফগার্ড সেবা সংস্থা সি-সেফের আঞ্চলিক পরিচালক ইমতিয়াজ আহমেদ জানান, হিমছড়ি ও দরিয়ানগরসহ কক্সবাজার সমুদ্রসৈকতের বিভিন্ন স্থানে অন্তত ২০টি বিপজ্জনক গুপ্তখাল সৃষ্টি হয়েছে। দুর্ঘটনা এড়াতে এসব ঝুঁকিপূর্ণ স্থানে লাল নিশান টানানো হলেও পর্যটকদের অনেকে তা না মেনে সাগরে নেমে পড়ছেন।
ব্যবস্থাপনা সম্পাদক : শিরিন জাহান, সম্পাদক ও প্রকাশক : ফেরদৌস আহমদ,,
সহযোগী সম্পাদক : আহমাদ আর রাফি রাতুল, আহমাদ আর রাফি রাহী।
মেইল: editor@kongstime.com
মোবাইল: 01567927369
Copyright © 2026 kongsotime.com. All rights reserved.