
চট্টগ্রাম থেকে ফেরার পথে কার্গো জাহাজের ধাক্কায় কর্ণফুলী নদীতে ডুবে যাওয়া মাছ ধরার ট্রলারের দুই নিখোঁজ জেলের মরদেহ উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার ভোরে চট্টগ্রামের কর্ণফুলী নদীর আকমল আলী ঘাট এলাকা থেকে স্থানীয় বাসিন্দারা তাদের মরদেহ ভাসমান অবস্থায় দেখতে পেয়ে উদ্ধার করেন। পরবর্তীতে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ দুটি চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়।
নিহত দুই জেলে হলেন নোয়াখালীর হাতিয়ার বাসিন্দা মোস্তফার ছেলে মিরাজ উদ্দিন (৩২) এবং চরচেঙ্গা গ্রামের জয়নাল আবেদীনের ছেলে শরীফ উদ্দিন। এর আগে গত রোববার দিবাগত রাত চারটার দিকে আকমল আলী ঘাট সংলগ্ন কর্ণফুলী নদীতে এ দুর্ঘটনা ঘটেছিল। ট্রলারে থাকা তিন জেলের মধ্যে একজনকে তাৎক্ষণিকভাবে জীবিত উদ্ধার করা সম্ভব হলেও অন্য দুজন নিখোঁজ ছিলেন।
এ বিষয়ে পতেঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পারভেজ আলম জানান, সকালে স্থানীয়দের সহায়তায় কর্ণফুলী নদী থেকে নিহত দুই জেলের মরদেহ উদ্ধার করা হয়েছে। প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া সম্পন্ন করার পর মরদেহ দুটি স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।
ব্যবস্থাপনা সম্পাদক : শিরিন জাহান, সম্পাদক ও প্রকাশক : ফেরদৌস আহমদ,,
সহযোগী সম্পাদক : আহমাদ আর রাফি রাতুল, আহমাদ আর রাফি রাহী।
মেইল: editor@kongstime.com
মোবাইল: 01567927369
Copyright © 2026 kongsotime.com. All rights reserved.