
কাতারে ড্রাইভিং স্কুলগুলোর সেবার মান নিশ্চিত করতে এবং গ্রাহকদের অধিকার রক্ষায় কঠোর নীতিমালা জারি করেছে বাণিজ্য ও শিল্প মন্ত্রণালয় (MoCI)। ২০০৮ সালের ৮ নম্বর ভোক্তা সুরক্ষা আইনের সাথে সামঞ্জস্য রেখে এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সাথে সমন্বয় করে নতুন এই নিয়মগুলো চূড়ান্ত করা হয়েছে। মূলত ড্রাইভিং স্কুল এবং প্রশিক্ষণার্থীদের মধ্যকার সম্পর্ক আরও স্বচ্ছ ও সুশৃঙ্খল করাই এর মূল লক্ষ্য।
নতুন এই নিয়মগুলো কার্যকর করার জন্য ড্রাইভিং স্কুলগুলোকে এক মাসের সময়সীমা বেঁধে দিয়েছে মন্ত্রণালয়। এই গ্রেস পিরিয়ড শেষ হওয়ার পর মাঠপর্যায়ে বিশেষ পরিদর্শন কার্যক্রম শুরু করা হবে। প্রতিটি প্রতিষ্ঠান নিয়ম মেনে চলছে কি না, তা কঠোরভাবে তদারকি করবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। নিয়ম অমান্য করলে বা কোনো অনিয়ম পরিলক্ষিত হলে তা অবিলম্বে কর্তৃপক্ষকে জানাতে নাগরিকদের উৎসাহিত করা হয়েছে। অভিযোগ বা তথ্যের জন্য বাণিজ্য ও শিল্প মন্ত্রণালয়ের কল সেন্টার ১৬০০১ নম্বরে অথবা তাদের অফিশিয়াল সোশ্যাল মিডিয়া পেজে যোগাযোগ করা যাবে।
ব্যবস্থাপনা সম্পাদক : শিরিন জাহান, সম্পাদক ও প্রকাশক : ফেরদৌস আহমদ,,
সহযোগী সম্পাদক : আহমাদ আর রাফি রাতুল, আহমাদ আর রাফি রাহী।
মেইল: editor@kongstime.com
মোবাইল: 01567927369
Copyright © 2026 kongsotime.com. All rights reserved.