
কাতারের পৌরসভামন্ত্রী আবদুল্লাহ বিন হামাদ বিন আবদুল্লাহ আল আত্তিয়াহ-এর কাছ থেকে বিশেষ সম্মাননা লাভ করেছেন বাংলাদেশি পরিচ্ছন্নতাকর্মী ফখরুল ইসলাম দুদু। তিনি কাতারের পৌরসভা মন্ত্রণালয়ের পরিচ্ছন্নতা বিভাগে কর্মরত আছেন। ফখরুল ইসলামের বাড়ি বাংলাদেশের সিলেট জেলার কানাইঘাট উপজেলার ৮ নং ঝিঙ্গাবাড়ি ইউনিয়নের ২ নং ওয়ার্ডের বাখাইরপাড় গ্রামে। তার বাবার নাম লাল মিয়া।
কাতারে সম্প্রতি অনুষ্ঠিত পরিবেশ বিষয়ক সম্মেলন ও প্রদর্শনীর উদ্বোধনী অনুষ্ঠানে সুমধুর কণ্ঠে কুরআন তেলাওয়াত করে উপস্থিত সবাইকে মুগ্ধ করেন ফখরুল ইসলাম। এই বিশেষ অংশগ্রহণের স্বীকৃতি হিসেবেই তাকে সম্মাননা জানান কাতারি মন্ত্রী। কাতার পৌরসভা মন্ত্রণালয়ের কর্মীদের প্রচেষ্টা ও প্রতিভার স্বীকৃতি প্রদানের অংশ হিসেবেই এই পুরস্কারের আয়োজন করা হয়।
এর মাধ্যমে কর্মীদের নিজস্ব দক্ষতা ও প্রতিভা তুলে ধরতে এবং মন্ত্রণালয়ের বিভিন্ন কার্যক্রমে সক্রিয়ভাবে অংশ নিতে উৎসাহিত করাও এক অনন্য উদ্দেশ্য। পরিচ্ছন্নতা বিভাগে কর্মরত একজন বাংলাদেশি হিসেবে একটি গুরুত্বপূর্ণ সরকারি অনুষ্ঠানে নিজের মেধার পরিচয় দিয়ে মন্ত্রীর কাছ থেকে সম্মাননা পাওয়া ফখরুল ইসলামের জন্য যেমন এক বিশেষ অর্জন, তেমনি এটি প্রবাসী বাংলাদেশিদের জন্যও চরম গৌরব ও আনন্দের খবর।
ব্যবস্থাপনা সম্পাদক : শিরিন জাহান, সম্পাদক ও প্রকাশক : ফেরদৌস আহমদ,,
সহযোগী সম্পাদক : আহমাদ আর রাফি রাতুল, আহমাদ আর রাফি রাহী।
মেইল: editor@kongstime.com
মোবাইল: 01567927369
Copyright © 2026 kongsotime.com. All rights reserved.