
খাদ্য নিরাপত্তা আইন লঙ্ঘন এবং মানুষের খাওয়ার জন্য অনুপযুক্ত পচা ও মেয়াদোত্তীর্ণ খাদ্যদ্রব্য বিক্রির দায়ে কাতারের আল ওয়াকরা পৌরসভার আওতাধীন ‘সাকুরা সুপারমার্কেট’ ১০ দিনের জন্য বন্ধ করে দেওয়া হয়েছে। গত ৪ অক্টোবর ২০২৬ তারিখে আল ওয়াকরা পৌরসভার পরিচালকের নির্দেশে এই শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হয়। বাণিজ্যিক লাইসেন্স নম্বর ২৫৫৪৬০-এর অধিকারী প্রতিষ্ঠানটি আগামী ১৪ অক্টোবর ২০২৬ পর্যন্ত সম্পূর্ণ বন্ধ থাকবে। গত ৪ অক্টোবর ২০২৬ তারিখে আল ওয়াকরা পৌরসভার পরিচালক কর্তৃক এই বন্ধের আদেশ জারি করা হয়।
পৌরসভার স্বাস্থ্য নিয়ন্ত্রণ বিভাগ ও মিউনিসিপ্যাল কন্ট্রোল ডিপার্টমেন্টের যৌথ পরিদর্শনের ভিত্তিতে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। গত ২৮ সেপ্টেম্বর ২০২৬ তারিখে পরিচালিত অভিযানে প্রতিষ্ঠানটিতে অস্বাস্থ্যকর ও মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রির উদ্দেশ্যে মজুত রাখার প্রমাণ পাওয়া যায়। এটি ১৯৯০ সালের খাদ্য নিয়ন্ত্রণ সংক্রান্ত ৮ নম্বর আইন এবং এর সংশোধিত ২০১৪ সালের ৪ নম্বর আইনের সরাসরি লঙ্ঘন। পৌরসভার সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, গত ২৮ সেপ্টেম্বর ২০২৬ তারিখে স্বাস্থ্য নিয়ন্ত্রণ বিভাগের প্রধান এবং পৌরসভার মিউনিসিপ্যাল কন্ট্রোল ডিপার্টমেন্টের ডিরেক্টরের পরিদর্শনের ভিত্তিতে প্রতিষ্ঠানটির বিরুদ্ধে সরকারি পরিদর্শন।
কর্তৃপক্ষ জানিয়েছে, এই আদেশের নোটিশ জনস্বার্থে প্রতিষ্ঠানের দৃশ্যমান স্থানে এবং পৌরসভার ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে। জনসাধারণের স্বাস্থ্য নিরাপত্তা নিশ্চিতে এ ধরনের তদারকি ও অভিযান নিয়মিত অব্যাহত থাকবে বলে সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন।
ব্যবস্থাপনা সম্পাদক : শিরিন জাহান, সম্পাদক ও প্রকাশক : ফেরদৌস আহমদ,,
সহযোগী সম্পাদক : আহমাদ আর রাফি রাতুল, আহমাদ আর রাফি রাহী।
মেইল: editor@kongstime.com
মোবাইল: 01567927369
Copyright © 2026 kongsotime.com. All rights reserved.