
কাতারে বৈধভাবে আগ্নেয়াস্ত্র ব্যবহারের অনুমতিপ্রাপ্ত নাগরিকদের জন্য একটি জরুরি নির্দেশনা প্রকাশ করেছে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়। গত ২৯ সেপ্টেম্বর বিজ্ঞপ্তির মাধ্যমে প্রশাসন স্পষ্টভাবে জানিয়েছে, ব্যক্তিগত লাইসেন্সের অধীনে থাকা কোনো অস্ত্র কোনোভাবেই অন্য কাউকে ধার দেওয়া কিংবা হস্তান্তর করা যাবে না। পারস্পরিক সম্পর্ক যত গভীরই হোক না কেন, এ ধরনের কর্মকাণ্ড থেকে সম্পূর্ণ বিরত থাকতে লাইসেন্সধারীদের নির্দেশ দেওয়া হয়েছে। আগ্নেয়াস্ত্র রাখার বা বহনের লাইসেন্সপ্রাপ্ত নাগরিকদের উদ্দেশে একটি কঠোর সতর্কবার্তা জারি করেছে কাতারের স্বরাষ্ট্র মন্ত্রণালয়।
মন্ত্রণালয়ের ব্যাখ্যা অনুযায়ী, আগ্নেয়াস্ত্রের জন্য ইস্যুকৃত এই অনুমোদনটি একান্তই ব্যক্তিগত এবং এর ব্যবহারিক আইনগত পরিধি কেবল নির্দিষ্ট লাইসেন্সধারীর ওপরেই বর্তায়। দেশের ১৯৯৯ সালের সংশোধিত ১৪ নম্বর আইন, যা অস্ত্র, গোলাবারুদ ও বিস্ফোরক নিয়ন্ত্রণ সংক্রান্ত, তার অধীনে লাইসেন্স করা কোনো অস্ত্র লাইসেন্সবিহীন অপর কোনো ব্যক্তির কাছে জমা রাখা বা সাময়িকভাবে হস্তান্তর করা সম্পূর্ণ অবৈধ হিসেবে বিবেচিত হবে।
কাতারের জাতীয় নিরাপত্তা রক্ষা এবং সামাজিক স্থিতিশীলতা সুসংহত করার লক্ষ্যে দেশের প্রচলিত আইনি কাঠামোর প্রতি সম্পূর্ণ শ্রদ্ধাশীল থাকতে এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এই সকল নির্দেশনা গুরুত্বের সাথে মেনে চলতে নাগরিকদের বিশেষভাবে অনুরোধ জানানো হয়েছে।
ব্যবস্থাপনা সম্পাদক : শিরিন জাহান, সম্পাদক ও প্রকাশক : ফেরদৌস আহমদ,,
সহযোগী সম্পাদক : আহমাদ আর রাফি রাতুল, আহমাদ আর রাফি রাহী।
মেইল: editor@kongstime.com
মোবাইল: 01567927369
Copyright © 2026 kongsotime.com. All rights reserved.