
কুমিল্লা মহানগর জামায়াতে ইসলামীর কমিটি গঠন ও নতুন আমীর নির্বাচনকে কেন্দ্র করে দলের নেতাকর্মীদের ভেতর বিরোধের জেরে কার্যালয়ের সামনে একটি গাড়ি ভাঙচুর করা হয়েছে। বুধবার রাত ৭টা ৪০ মিনিটের দিকে নগরীর মোগলটুলী এলাকার ফারুকী হাউজে দলীয় কার্যালয়ের সামনে এ ঘটনা ঘটে। ভাঙচুরের শিকার গাড়িটি কুমিল্লা মহানগর জামায়াতের সেক্রেটারি মাহাবুবের বলে জানা গেছে।
দলীয় সূত্রে জানা যায়, মহানগর জামায়াতের নতুন আমীর নির্বাচন প্রক্রিয়া নিয়ে গত কয়েক দিন ধরে শীর্ষ নেতাদের মাঝে মতবিরোধ চলে আসছিল। বুধবার সন্ধ্যায় দলীয় কার্যালয়ে বৈঠক চলাকালে ওই বিরোধ প্রকাশ্য রূপ নেয় এবং উত্তেজনা ছড়িয়ে পড়ে। একপর্যায়ে জামায়াতের একটি পক্ষ সেক্রেটারি মাহবুবুর রহমানের গাড়িতে হামলা চালিয়ে ভাঙচুর করে।
ব্যবস্থাপনা সম্পাদক : শিরিন জাহান, সম্পাদক ও প্রকাশক : ফেরদৌস আহমদ,,
সহযোগী সম্পাদক : আহমাদ আর রাফি রাতুল, আহমাদ আর রাফি রাহী।
মেইল: editor@kongstime.com
মোবাইল: 01567927369
Copyright © 2026 kongsotime.com. All rights reserved.