
কুষ্টিয়ায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলার ঘটনা ঘটেছে। ৪ অক্টোবর, রবিবার সন্ধ্যায় কুষ্টিয়ার লালন শাহ মাজার এলাকায় এই হামলার অভিযোগ ওঠে। ঘটনার সত্যতা নিশ্চিত করে সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট দিয়েছেন দলটির যুগ্ম সদস্য সচিব তারেক রেজা।
জানা গেছে, ব্যক্তিগত সফরে কুষ্টিয়ায় অবস্থান করছিলেন নাসীরুদ্দীন পাটওয়ারী। রবিবার সন্ধ্যার দিকে তিনি লালন শাহের আখড়াবাড়িতে পরিদর্শনে যান। সেখান থেকে ফেরার সময় মাজারের প্রধান ফটকের সামনে পৌঁছালে অজ্ঞাতপরিচয় একদল যুবক নাসীরুদ্দীন পাটওয়ারী ও তাঁর সঙ্গীদের ওপর অতর্কিতে হামলা চালায়। এ ঘটনার পর থেকে স্থানীয় পর্যায়ে বিষয়টি নিয়ে আলোচনা চলছে। তবে এখন পর্যন্ত হামলাকারীদের পরিচয় সম্পর্কে নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি।
ব্যবস্থাপনা সম্পাদক : শিরিন জাহান, সম্পাদক ও প্রকাশক : ফেরদৌস আহমদ,,
সহযোগী সম্পাদক : আহমাদ আর রাফি রাতুল, আহমাদ আর রাফি রাহী।
মেইল: editor@kongstime.com
মোবাইল: 01567927369
Copyright © 2026 kongsotime.com. All rights reserved.