
খুলনা মহানগরীতে ছিনতাইকারীদের ধারালো অস্ত্রের আঘাতে গুরুতর আহত হয়েছেন জেলা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মো. শাহ আলম (৪৩)। শুক্রবার রাত আড়াইটার দিকে নগরীর সদর থানার কেসিসি কলেজিয়েট স্কুলের সামনে এ ঘটনা ঘটে। রূপসা উপজেলায় বিশেষ অভিযান শেষ করে রিকশাযোগে পুলিশ ক্লাবে ফেরার পথে তিন ছিনতাইকারী তার পথরোধ করে। এ সময় তারা এসআই শাহ আলমের কাছ থেকে টাকা ও মোবাইল ফোন ছিনিয়ে নেয়।
ছিনতাইকারীরা চাপাতি দিয়ে তার দুই হাতের কবজিতে আঘাত করলে তিনি মারাত্মক জখম হন। প্রাথমিক চিকিৎসার জন্য তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলেও শারীরিক অবস্থার অবনতি ঘটলে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। এ বিষয়ে খুলনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. লোকমান হোসেন জানান, অপরাধীদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশের একাধিক টিম কাজ করছে। ঘটনার বিষয়ে মামলার প্রস্তুতি চলছে। একাধিক টিম মাঠে নেমেছে হামলাকারীদের গ্রেপ্তারের জন্য।
ব্যবস্থাপনা সম্পাদক : শিরিন জাহান, সম্পাদক ও প্রকাশক : ফেরদৌস আহমদ,,
সহযোগী সম্পাদক : আহমাদ আর রাফি রাতুল, আহমাদ আর রাফি রাহী।
মেইল: editor@kongstime.com
মোবাইল: 01567927369
Copyright © 2026 kongsotime.com. All rights reserved.