
খুলনা সিটি করপোরেশনের ৪ নম্বর ওয়ার্ডের প্রয়াত কাউন্সিলর গোলাম রব্বানী টিপুর বাসভবনে অভিযান পরিচালনা করেছে খুলনা মেট্রোপলিটন পুলিশের (কেএমপি) গোয়েন্দা শাখা। মঙ্গলবার রাত সাড়ে নয়টার দিকে নগরীর দৌলতপুর থানার দেয়ানা উত্তর পাড়ায় অবস্থিত ওই বাড়িতে অভিযান চালানো হয়। এই ঘটনায় টিপুর বড় ভাই গোলাম রসুলকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে পুলিশ।
অভিযানের বিষয়ে কেএমপির উপপুলিশ কমিশনার (ডিবি) মোহাম্মদ আহাদুজ্জামান মিয়া জানিয়েছেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে গোলাম রসুলের কাছ থেকে মোট ১৫৪ পিস গুলি উদ্ধার করা হয়েছে। এর মধ্যে ১৪১ পিস টু-টু বোরের এবং ১৩ পিস শর্টগানের গুলি রয়েছে। আটকের পর তাকে ডিবি কার্যালয়ে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং প্রয়োজনীয় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। এ সময় ১৫৪ পিস গুলিসহ তার বড় ভাই গোলাম রসুলকে আটক করা হয়েছে। এ বিষয়ে পরবর্তী আইনি পদক্ষেপ প্রক্রিয়াধীন রয়েছে।
উল্লেখ্য, গত ২০২৫ সালের ৯ জানুয়ারি রাতে কক্সবাজারের হোটেল সীগালের সামনে দুর্বৃত্তদের গুলিতে নিহত হন ৪৬ বছর বয়সী গোলাম রব্বানী টিপু। নগরীর দৌলতপুর এলাকার গোলাম আকবরের ছেলে টিপু সবশেষ নির্বাচনে কাউন্সিলর হিসেবে নির্বাচিত হয়েছিলেন। তবে ২০২৪ সালের ২৬ সেপ্টেম্বর স্থানীয় সরকার মন্ত্রণালয়ের এক আদেশে দেশের অন্যান্য কাউন্সিলরদের সঙ্গে তাকেও পদ থেকে অপসারণ করা হয়েছিল।
ব্যবস্থাপনা সম্পাদক : শিরিন জাহান, সম্পাদক ও প্রকাশক : ফেরদৌস আহমদ,,
সহযোগী সম্পাদক : আহমাদ আর রাফি রাতুল, আহমাদ আর রাফি রাহী।
মেইল: editor@kongstime.com
মোবাইল: 01567927369
Copyright © 2026 kongsotime.com. All rights reserved.