
যুদ্ধবিধ্বস্ত গাজার অবরুদ্ধ জনপদে আনন্দের এক বিরল মুহূর্ত তৈরি হলো। শুক্রবার গাজা সিটিতে আয়োজিত বর্ণাঢ্য এক আয়োজনে বিবাহবন্ধনে আবদ্ধ হলেন ২৫০ ফিলিস্তিনি দম্পতি। দীর্ঘদিনের যুদ্ধ ও চরম আর্থিক সংকটের কারণে যেসব তরুণ-তরুণী বিয়ে করতে পারছিলেন না, তাদের পাশে দাঁড়াতেই এই বিশেষ উদ্যোগ নেওয়া হয়।
সংযুক্ত আরব আমিরাতের পৃষ্ঠপোষকতায় পরিচালিত মানবিক সহায়তা কার্যক্রম ‘অপারেশন নাইটলি নাইট ৩’-এর সহযোগিতায় এই গণবিবাহের আয়োজন করা হয়। ‘থাওব আল ফারাহ’ বা ‘আনন্দের পোশাক’ স্লোগানকে সামনে রেখে আয়োজিত এই অনুষ্ঠানে কনেরা ঐতিহ্যবাহী ফিলিস্তিনি সূচিকর্ম বা তাতরিজ করা পোশাক পরেছিলেন, তাদের হাতে ছিল ফুলের তোড়া। বরদের পরনে ছিল আনুষ্ঠানিক স্যুট এবং ঐতিহ্যবাহী কেফিয়াহ।
ধ্বংসস্তূপের মাঝে দাঁড়িয়ে এমন আয়োজন স্থানীয়দের মধ্যে কিছুটা স্বস্তির বার্তা দিয়েছে। সংগীত ও আনন্দ-উৎসবের মধ্য দিয়ে পালিত এই বিয়ের আসর প্রমাণ করে যে, চরম প্রতিকূলতার মাঝেও ফিলিস্তিনিদের জীবন, ভালোবাসা এবং ঘুরে দাঁড়ানোর প্রত্যয় বিন্দুমাত্র স্তিমিত হয়নি। ২৫০ দম্পতির এই মিলনমেলা যুদ্ধকবলিত গাজায় নতুন করে আশার আলো ছড়ালো। প্রতিকূলতার মধ্যেও জীবন, ভালোবাসা ও ঘুরে দাঁড়ানোর প্রত্যয় যে থেমে নেই, ২৫০ দম্পতির এ গণবিবাহ যেন তারই এক প্রতীক। ব্যাপক ধ্বংসযজ্ঞ ও অনিশ্চয়তার মধ্যে আয়োজিত এ গণবিয়ে সংগীত, আনন্দ-উৎসব ও পারস্পরিক সম্প্রীতির মধ্য দিয়ে কিছুটা স্বস্তির সুযোগ পান গাজার বাসিন্দারা।
ব্যবস্থাপনা সম্পাদক : শিরিন জাহান, সম্পাদক ও প্রকাশক : ফেরদৌস আহমদ,,
সহযোগী সম্পাদক : আহমাদ আর রাফি রাতুল, আহমাদ আর রাফি রাহী।
মেইল: editor@kongstime.com
মোবাইল: 01567927369
Copyright © 2026 kongsotime.com. All rights reserved.