
শনিবার (২৪ অক্টোবর) সকালে গাজীপুর মহানগরের কাশিমপুর থানাধীন শৈলডুবি এলাকার সুপ্রিম গার্মেন্টসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। সকাল সোয়া ১০টার দিকে কারখানার কার্টুনের গুদাম থেকে আগুনের সূত্রপাত হয়। আগুনের ভয়াবহতা বাড়তে থাকলে স্থানীয়রা দ্রুত ফায়ার সার্ভিসকে খবর দেন এবং নিজেরা আগুন নেভানোর প্রাথমিক চেষ্টা চালান। এ সময় কারখানার শ্রমিক এবং স্থানীয় লোকজন আগুন নেভানোর চেষ্টা করে এবং ফায়ার সার্ভিসে খবর দেওয়া হয়।
খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে ছুটে যায় কাশিমপুর ডিবিএল মিনি ও সারাবো ফায়ার সার্ভিসের মোট পাঁচটি ইউনিট। পরবর্তীতে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে আরও চারটি ইউনিট যুক্ত হয়। বর্তমানে মোট ৯টি ইউনিট আগুন নেভাতে নিরলসভাবে কাজ করে যাচ্ছে এবং আরও একটি ইউনিট ঘটনাস্থলের পথে রয়েছে বলে জানা গেছে। পরে আরও ৪ ইউনিট যোগ দেয়।
অগ্নিকাণ্ডের ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। ডিবিএল মিনি ফায়ার সার্ভিসের ওয়্যারহাউজ ইন্সপেক্টর আরিফুল হক এবং কাশিমপুরের সারাবো ফায়ার সার্ভিসের ওয়্যারহাউজ ইন্সপেক্টর শামীম বিষয়টি নিশ্চিত করেছেন। তবে তাৎক্ষণিকভাবে আগুনের কারণ বা ক্ষয়ক্ষতির পরিমাণ সম্পর্কে কোনো তথ্য তারা জানাতে পারেননি। বিষয়টি নিশ্চিত করে জানান, ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করছে।
ব্যবস্থাপনা সম্পাদক : শিরিন জাহান, সম্পাদক ও প্রকাশক : ফেরদৌস আহমদ,,
সহযোগী সম্পাদক : আহমাদ আর রাফি রাতুল, আহমাদ আর রাফি রাহী।
মেইল: editor@kongstime.com
মোবাইল: 01567927369
Copyright © 2026 kongsotime.com. All rights reserved.