
রাজনৈতিক, অর্থনৈতিক এবং সামাজিক অস্থিরতার কারণে ইসরাইল বর্তমানে গৃহযুদ্ধ ও রাষ্ট্রীয় কাঠামো ভেঙে পড়ার মতো বড় ঝুঁকির মুখে রয়েছে। মার্কিন গোয়েন্দা সংস্থা সিআইএ-র বিশেষ শাখা ‘রেড সেল’-এর গোপন মূল্যায়ন ‘ফ্র্যাকচার ফ্রম উইথিন’ বা ‘ভেতর থেকে ফাটল’-এ এমন শঙ্কার কথা উঠে এসেছে। সোমবার (৪ অক্টোবর) প্রকাশিত এই প্রতিবেদনে বলা হয়েছে, ইসরাইল রাষ্ট্র তার অস্তিত্বের প্রশ্নে অভূতপূর্ব এক সংকটের সম্মুখীন। সিআইএ-র বিশেষ শাখা ‘রেড সেল’ কর্তৃক প্রস্তুতকৃত ‘ফ্র্যাকচার ফ্রম উইথিন’ (ভেতর থেকে ফাটল) শীর্ষক এক গোপন মূল্যায়নে এ তথ্য উঠে এসেছে বলে সোমবার (০৪ অক্টোবর) প্রকাশিত এক প্রতিবেদনে জানা গেছে।
নির্বাচনের আগে দেশটি নানামুখী সংকটে জর্জরিত। এর মধ্যে অর্থনৈতিক মন্দার পাশাপাশি সামরিক খাতে অতিরিক্ত ব্যয়, পশ্চিম তীরে বসতি স্থাপনকারীদের সহিংসতা এবং অতি-অর্থোডক্স ইহুদিদের বাধ্যতামূলক সামরিক সেবা থেকে অব্যাহতির বিষয়টি জনমনে তীব্র ক্ষোভের জন্ম দিয়েছে। প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর দীর্ঘ সময় ক্ষমতায় টিকে থাকার রাজনৈতিক উচ্চাকাঙ্ক্ষা এই সাংবিধানিক ও রাজনৈতিক সংকটকে আরও জটিল করে তুলেছে।
প্রতিবেদনে আরও উল্লেখ করা হয়েছে, দীর্ঘমেয়াদি যুদ্ধ ইসরাইলি সমাজের মধ্যকার পুরোনো বিভাজনগুলোকে প্রবলভাবে উসকে দিয়েছে। গাজা, লেবানন ও ইরানে সামরিক অভিযানে অংশগ্রহণকারী অনেক সেনা ও রিজার্ভিস্ট মানসিক ট্রমা নিয়ে ফিরছেন, যা জনজীবনে বাড়তি অস্থিরতা তৈরি করছে। একই সঙ্গে অতি-অর্থোডক্স পুরুষদের সেনাবাহিনীতে যোগ দেওয়া থেকে অব্যাহতি দেওয়ার বিষয়টি সাধারণ মানুষের মধ্যে বিভেদ আরও বাড়িয়ে তুলেছে।
আন্তর্জাতিক পরিসরে ইসরাইলের ক্রমবর্ধমান একাকীত্ব এবং খোদ যুক্তরাষ্ট্রেও দেশটির প্রতি জনসমর্থন কমে যাওয়াকে সিআইএ অন্যতম উদ্বেগের কারণ হিসেবে চিহ্নিত করেছে। অভ্যন্তরীণ অস্থিতিশীলতা এবং বাইরের এসব ভূ-রাজনৈতিক চাপের সংমিশ্রণ ইসরাইলকে অস্তিত্ব রক্ষার এক চরম সংকটে ঠেলে দিয়েছে বলে প্রতিবেদনে সতর্ক করা হয়েছে।
ব্যবস্থাপনা সম্পাদক : শিরিন জাহান, সম্পাদক ও প্রকাশক : ফেরদৌস আহমদ,,
সহযোগী সম্পাদক : আহমাদ আর রাফি রাতুল, আহমাদ আর রাফি রাহী।
মেইল: editor@kongstime.com
মোবাইল: 01567927369
Copyright © 2026 kongsotime.com. All rights reserved.