৯ আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

জাতিসংঘে আজ বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান

Published: September 24, 2026, 1:07 pm

জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে আজ ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বাংলাদেশ সময় বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) দিবাগত রাত ৩টায় তিনি এই ভাষণ দেবেন। নিউইয়র্কের ম্যানহাটনে ‘হায়াত গ্র্যান্ড সেন্ট্রাল নিউ ইয়র্ক’ হোটেলের লবিতে আয়োজিত এক ব্রিফিংয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন এই তথ্য নিশ্চিত করেছেন।

মুখপাত্র মাহদী আমিন জানান, নতুন ইতিহাস সৃষ্টির মাধ্যমে পিতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং মা সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার পর এবার জাতিসংঘে বক্তব্য রাখতে যাচ্ছেন তারেক রহমান। তিনি দেশের মানুষের আবেগ, অনুভূতি ও আকাঙ্ক্ষাকে ধারণ করে বাংলা ভাষায় পুরো জাতির কথা বিশ্বদরবারে তুলে ধরবেন। সরকারপ্রধান হিসেবে এবারের অধিবেশনে অংশ নিচ্ছেন তিনি, যেখানে বর্তমান সভাপতি ও বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. উপস্থিত রয়েছেন।