
আগামী ৩ অক্টোবর থেকে মাঠে গড়াচ্ছে লাল বলের ঘরোয়া ক্রিকেটের সবচেয়ে বড় আসর জাতীয় ক্রিকেট লিগের ২৮তম সংস্করণ। বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে টুর্নামেন্টের পূর্ণাঙ্গ সূচি প্রকাশ করেছে। আটটি বিভাগের অংশগ্রহণে এবারের আসরটি মোট সাতটি রাউন্ডে বিভক্ত, যেখানে অনুষ্ঠিত হবে ২৮টি ম্যাচ। টুর্নামেন্টের খেলাগুলো পাঁচটি ভিন্ন স্টেডিয়ামে আয়োজিত হবে। ভেন্যুগুলোর মধ্যে রয়েছে মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম, সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম, চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়াম ও বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়াম, খুলনা বিভাগীয় স্টেডিয়াম এবং রাজশাহী বিভাগীয় স্টেডিয়াম। লাল বলের জাতীয় ক্রিকেট লিগের ২৮ তম আসরের পর্দা উঠছে আগামী ৩ অক্টোবর। ৮ বিভাগের অংশগ্রহণে এবারের আসরে ৭ রাউন্ডে ২৮টি ম্যাচ অনুষ্ঠিত হবে।
টুর্নামেন্টের পূর্ণাঙ্গ সূচি অনুযায়ী, উদ্বোধনী রাউন্ডের পর দ্বিতীয় রাউন্ডের খেলা শুরু হবে ১০ অক্টোবর। এরপর তৃতীয় ও চতুর্থ রাউন্ডের ম্যাচগুলো যথাক্রমে ১৭ ও ২৪ অক্টোবর থেকে মাঠে গড়াবে। ৩১ অক্টোবর থেকে শুরু হবে পঞ্চম রাউন্ডের খেলা এবং সর্বশেষ দুটি রাউন্ডের লড়াই শুরু হবে যথাক্রমে ৭ নভেম্বর ও ১৪ নভেম্বর থেকে। সূচি ঘোষণার পাশাপাশি বিসিবি চারটি বিভাগের চূড়ান্ত স্কোয়াডও নিশ্চিত করেছে।
খুলনা বিভাগের স্কোয়াডে রয়েছেন এনামুল হক বিজয়, আজিজুল হাকিম তামিম, ইমরানউজ্জামান, মোহাম্মদ মিঠুন, নুরুল হাসান সোহান, সামিউন বশির রাবুল, কলাম সিদ্দিকী আলিন, নাহিদুল ইসলাম, শেখ পারভেজ জীবন, আফিফ হোসেন ধ্রুব, টিপু সুলতান, রাকিব হাওলাদার, সজর আলী, আবদুল হালিম ও মেহেদী হাসান রানা। এদিকে, ময়মনসিংহ বিভাগের প্রতিনিধিত্ব করবেন আব্দুল মজিদ, রনি চৌহান, আল-আমিন, মোসারেক হোসেন সান, আবু হায়দার রনি, মুনিম শাহরিয়ার, আসাদুল্লাহ হিল গালিব, রাকিবুল হাসান, আল-আমিন হোসেন, খালিদ হাসান, আজিজুল হাকিম রনি, মোহাম্মদ ফাহিম, মাহিফুজুল ইসলাম, আরিফুল ইসলাম এবং রিজান হোসেন।
বরিশাল বিভাগের স্কোয়াডে জায়গা পেয়েছেন মোজাম্মেল হাসান শাকিল, জাওয়াদ আবরার, রাফসান আল মাহমুদ, সালমান হোসেন ইমন, তানভীর ইসলাম, অতি আহমেদ নোবেল, মঈন খান, তৌহিদুল ইসলাম রাসেল, ইফতেখার হোসেন ইফতি, আবদুল্লাহ সিফাত, হাফিজুর রহমান, শাহিদুল ইসলাম, রুয়েল মিয়া, শামসুল ইসলাম অনিক ও মঈনুল ইসলাম। এছাড়া চট্টগ্রাম বিভাগের স্কোয়াড গঠন করা হয়েছে ইফরান শূকুর, শাহাদাত হোসেন, মাহমুদুল হাসান জয়, হাসান মুরাদ, মোহাম্মদ রুবেল, সাদিকুর রহমান, শামীম হোসেন পাটোয়ারী, আশরাফুল হাসান রোহান, আহমেদ শরীফ, ফাহাদ হোসেন, ইরফান হোসেন, এনামুল হক আনিক, সাব্বির হোসেন সিকদার, শাহ পরান সোহেল এবং তাসামুল হককে নিয়ে।
ব্যবস্থাপনা সম্পাদক : শিরিন জাহান, সম্পাদক ও প্রকাশক : ফেরদৌস আহমদ,,
সহযোগী সম্পাদক : আহমাদ আর রাফি রাতুল, আহমাদ আর রাফি রাহী।
মেইল: editor@kongstime.com
মোবাইল: 01567927369
Copyright © 2026 kongsotime.com. All rights reserved.