
জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে ২০২৫ সালের ডিগ্রি (পাস) ও সার্টিফিকেট কোর্স দ্বিতীয় বর্ষ পরীক্ষার ফরম পূরণের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। আগামী ১ অক্টোবর থেকে অনলাইনে ফরম পূরণ কার্যক্রম শুরু হবে, যা চলবে ২১ অক্টোবর পর্যন্ত। আগ্রহী শিক্ষার্থীদের এই সময়ের মধ্যেই প্রয়োজনীয় প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। শুধু প্রথম শ্রেণি নয়, পঞ্চম শ্রেণি পর্যন্ত লটারিতে ভর্তির পরিকল্পনা।
শিক্ষার্থীদের অনলাইনে পূরণ করা আবেদন ফরমের প্রিন্ট কপি সংশ্লিষ্ট কলেজে প্রয়োজনীয় ফি-সহ জমা দেওয়ার শেষ সময় ২২ অক্টোবর। পরবর্তী ধাপে কলেজ কর্তৃপক্ষ ২৪ থেকে ২৭ অক্টোবরের মধ্যে শিক্ষার্থীদের তথ্য নিশ্চয়ন করবে। এরপর ২৮ ও ২৯ অক্টোবর সোনালী সেবার মাধ্যমে নির্ধারিত পরীক্ষার ফি জমা দেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে।
পরীক্ষায় অংশগ্রহণের যোগ্যতা হিসেবে ২০২৩-২৪ শিক্ষাবর্ষের নিয়মিত এবং ২০২৪ সালে রেজিস্ট্রেশনপ্রাপ্ত প্রাইভেট শিক্ষার্থীরা সরাসরি সুযোগ পাবেন। এছাড়া শর্ত পূরণ সাপেক্ষে বিগত শিক্ষাবর্ষের অনিয়মিত, অকৃতকার্য ও মানোন্নয়ন পরীক্ষার্থীরাও পরীক্ষায় অংশ নিতে পারবেন। মানোন্নয়ন পরীক্ষার্থীরা সি, সি+ ও ডি গ্রেড প্রাপ্ত সর্বোচ্চ দুটি কোর্সে পরীক্ষা দিতে পারবেন। শর্ত সাপেক্ষে তৃতীয় বর্ষে উত্তীর্ণ শিক্ষার্থীদের জন্য অনুপস্থিত কোর্সে পরীক্ষা দেওয়া বাধ্যতামূলক করা হয়েছে।
বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে, ২০১৩-১৪ শিক্ষাবর্ষের রেগুলেশন ও সিলেবাস অনুযায়ী এই পরীক্ষা অনুষ্ঠিত হবে। পরীক্ষার পূর্ণাঙ্গ সময়সূচি এবং কেন্দ্র তালিকা পরবর্তী সময়ে জানানো হবে। সংশ্লিষ্ট সকলকে বিশ্ববিদ্যালয়ের অফিসিয়াল ওয়েবসাইটের মাধ্যমে বিস্তারিত জেনে নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। পড়াশোনার সঙ্গে কাজ, ইউরোপের যে ১০ দেশে আয় বেশি। *বিস্তারিত সব তথ্য জানতে এখানে ক্লিক করুন।
ব্যবস্থাপনা সম্পাদক : শিরিন জাহান, সম্পাদক ও প্রকাশক : ফেরদৌস আহমদ,,
সহযোগী সম্পাদক : আহমাদ আর রাফি রাতুল, আহমাদ আর রাফি রাহী।
মেইল: editor@kongstime.com
মোবাইল: 01567927369
Copyright © 2026 kongsotime.com. All rights reserved.