
পটুয়াখালী-২ (বাউফল) আসনের সংসদ সদস্য ড. শফিকুল ইসলাম মাসুদ বাউফলের বগা ইউনিয়নের বামনিকাঠি গ্রামের ইউসুফ হাওলাদারের অসহায় পরিবারের পাশে এসে দাঁড়িয়েছেন। শুক্রবার তিনি পরিবারের সদস্যদের খোঁজখবর নেন এবং তাদের বর্তমান দুর্দশার কথা শোনেন। এ সময় পরিবারটিকে নগদ আর্থিক সহায়তা দেওয়ার পাশাপাশি তাদের জীবিকা নির্বাহের জন্য স্থায়ী কর্মসংস্থানের ব্যবস্থা করার প্রতিশ্রুতি দেন তিনি।
বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের সেক্রেটারি ড. শফিকুল ইসলাম মাসুদ বলেন, জামায়াতে ইসলামী যদি রাষ্ট্র পরিচালনার নেতৃত্বে থাকে, তবে সমাজের একটি পরিবারও আর অবহেলিত থাকবে না। তিনি আরও বলেন, জনগণের প্রতিনিধি হিসেবে উপজেলার প্রতিটি মানুষকে সমান গুরুত্ব দেওয়া আমার দায়িত্ব। দলমত বা ধর্মবর্ণের ঊর্ধ্বে উঠে সব মানুষের জন্য সমান সুযোগ-সুবিধা নিশ্চিত করা রাষ্ট্রের কর্তব্য। একটি মানবিক ও বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠায় জামায়াতে ইসলামী নিরলসভাবে কাজ করে যাচ্ছে।
ইউসুফ হাওলাদার (৭০) ও তাঁর স্ত্রী ফুলচান (৬০) দীর্ঘ সময় ধরে নানা সংকটের মধ্য দিয়ে যাচ্ছেন। তাদের পরিবারের সদস্যদের শারীরিক ও মানসিক অসুস্থতা এবং আর্থিক দৈন্যদশা প্রকট হয়ে উঠেছে। পরিবারের সদস্যদের সংকটের চিত্র নিম্নরূপ তাঁদের বড় ছেলে নুরুল ইসলাম (৩৭) ও বড় মেয়ে রাসেদা (৩২) মানসিক স্বাস্থ্যজনিত সমস্যায় ভুগছেন। ছোট ছেলে সবুজ (১৮) বিভিন্ন শারীরিক জটিলতায় আক্রান্ত।
পরিবারের সাত সন্তানের মধ্যে মেজো ছেলে জব্বার (২৬) ঢাকার একটি পোশাক কারখানায় কাজ করেন। তাঁর সীমিত আয়ে নিজের সংসার চালানোর পাশাপাশি অসুস্থ বাবা-মা ও ভাই-বোনদের ভরণপোষণ ও চিকিৎসার ব্যয় বহন করা অসম্ভব হয়ে পড়েছে। পরিবারের সদস্যদের চিকিৎসা এবং নিত্যপ্রয়োজনীয় খরচের জোগান দেওয়া তাদের জন্য অত্যন্ত কঠিন হয়ে দাঁড়িয়েছে। স্থানীয়রা মনে করছেন, সংসদ সদস্যের এই উদ্যোগে অসহায় পরিবারটি কিছুটা হলেও স্বস্তির মুখ দেখবে। তাদের দীর্ঘমেয়াদী স্বাবলম্বী করে তুলতে এবং স্থায়ী কর্মসংস্থানের সুযোগ সৃষ্টিতে এমপি মাসুদ প্রয়োজনীয় সব ধরনের পদক্ষেপ নেবেন বলে আশ্বাস দিয়েছেন। অসহায় মানুষের পাশে দাঁড়ানোর এই মানবিক উদ্যোগের জন্য স্থানীয়রা সংসদ সদস্যের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। তাদের জন্য স্থায়ী কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি, প্রয়োজনীয় চিকিৎসা এবং সার্বিক কল্যাণে সম্ভাব্য সহযোগিতার বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হচ্ছে।
ব্যবস্থাপনা সম্পাদক : শিরিন জাহান, সম্পাদক ও প্রকাশক : ফেরদৌস আহমদ,,
সহযোগী সম্পাদক : আহমাদ আর রাফি রাতুল, আহমাদ আর রাফি রাহী।
মেইল: editor@kongstime.com
মোবাইল: 01567927369
Copyright © 2026 kongsotime.com. All rights reserved.