
জেরুজালেমে ইসরাইলে নতুন দূতাবাস খোলার সিদ্ধান্তের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে কাতার। বুধবার দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে এক বিবৃতিতে জানানো হয়, কলম্বিয়ার এই পদক্ষেপ আন্তর্জাতিক আইন এবং জেরুজালেমের মর্যাদা বিষয়ক জাতিসংঘের প্রাসঙ্গিক প্রস্তাবের সরাসরি লঙ্ঘন।
সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া বিবৃতিতে মন্ত্রণালয় আরও জানায়, অধিকৃত জেরুজালেমের আইনি ও ঐতিহাসিক মর্যাদা পরিবর্তনের যেকোনো চেষ্টাকে কাতার প্রত্যাখ্যান করে। জেরুজালেমে নতুন কোনো বাস্তবতা চাপিয়ে দেওয়ার মতো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় আন্তর্জাতিক সম্প্রদায়কে ঐক্যবদ্ধভাবে কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছে দোহা।
উল্লেখ্য যে, জেরুজালেমের মর্যাদা ও সেখানে কূটনৈতিক মিশন স্থাপন দীর্ঘ সময় ধরে আন্তর্জাতিক রাজনীতির অন্যতম বিতর্কিত বিষয়। ফিলিস্তিনিরা পূর্ব জেরুজালেমকে তাদের ভবিষ্যৎ স্বাধীন রাষ্ট্রের রাজধানী হিসেবে দাবি করে আসছে।
ব্যবস্থাপনা সম্পাদক : শিরিন জাহান, সম্পাদক ও প্রকাশক : ফেরদৌস আহমদ,,
সহযোগী সম্পাদক : আহমাদ আর রাফি রাতুল, আহমাদ আর রাফি রাহী।
মেইল: editor@kongstime.com
মোবাইল: 01567927369
Copyright © 2026 kongsotime.com. All rights reserved.