১৮ আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

ট্রাম্পের নৈশভোজে যোগ দিলেন তারেক রহমান ও জুবাইদা রহমান

Published: October 3, 2026, 3:48 pm

জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে অংশগ্রহণের জন্য বর্তমানে নিউইয়র্কে অবস্থান করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এই সফরকালে গত মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) রাতে মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের আমন্ত্রণে আয়োজিত এক নৈশভোজে অংশ নেন তিনি। এই অনুষ্ঠানে তার সাথে উপস্থিত ছিলেন তার সহধর্মিণী ডা. জুবাইদা রহমান। নিউইয়র্কে অবস্থানরত বিশ্বনেতাদের সম্মানে প্রেসিডেন্ট ট্রাম্প এই নৈশভোজের আয়োজন করেছিলেন।