
ঠাকুরগাঁয়ের ভুল্লি উপজেলার আউলিয়াাপুর ইউনিয়নের সিকদারহাট এলাকার শ্রী শ্রী রসিক জিও মন্দিরে প্রতিমা স্থাপন ও পূজা-অর্চনা নিয়ে সনাতন ধর্মাবলম্বী ও ইসকনপন্থিদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার ঘটা এই সংঘর্ষে উভয় পক্ষের অন্তত ৯ জন আহত হয়েছেন। মূলত মন্দিরে কার প্রতিমা স্থাপন করে পূজা করা হবে, সেই বিরোধ থেকেই এই সংঘাতের সূত্রপাত হয় বলে জানা গেছে। ঠাকুরগাঁয়ের ভুল্লি উপজেলায় আউলিয়াপুর ইউনিয়নের সিকদারহাট এলাকায় শ্রী শ্রী রসিক মন্দির সনাতন ও ইস্কন ধর্মালম্বীদের মধ্যে সংঘর্ষ ঘটনা ঘটেছে এ ঘটনায় উভয় পক্ষের অন্তত ৯ জন আহত হয়েছে।
ঘটনাস্থলে পুলিশ পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনলেও এলাকায় এখনো উত্তেজনা বিরাজ করছে। বৃহস্পতিবার রাতভর ও শুক্রবার সকাল পর্যন্ত দুই পক্ষকে নিয়ে প্রশাসনের পক্ষ থেকে সমঝোতার চেষ্টা অব্যাহত রয়েছে। ভুল্লি থানার অফিসার ইনচার্জ নূরে আলম সিদ্দিকী জানিয়েছেন, উভয় পক্ষের আধিপত্য বিস্তারের লড়াই থেকেই এই সংঘর্ষের সৃষ্টি হয়েছে এবং বর্তমানে প্রশাসন বিষয়টি সমাধানের জন্য কাজ করছে।
উল্লেখ্য যে, ২০০৯ সালের ১৮ সেপ্টেম্বর একই মন্দিরে ইসকনপন্থিদের আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বড় ধরনের সংঘর্ষের ঘটনা ঘটেছিল, যেখানে ফুলবাবু নামে এক ব্যক্তি নিহত হন। সেই ঘটনার পর দীর্ঘ ১৫ বছর মন্দিরে পূজার সময় ১৪৪ ধারা জারি ছিল। যদিও গত বছর প্রশাসনের হস্তক্ষেপে দুর্গাপূজা অনুষ্ঠিত হয়েছিল, কিন্তু এবারের ঘটনার পর আসন্ন পূজা নিয়ে স্থানীয়দের মধ্যে নতুন করে সংশয় ও উদ্বেগ তৈরি হয়েছে।
পরিস্থিতি শান্ত রাখার জন্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী স্থানীয়দের সহায়তায় তৎপর রয়েছে। তবে দীর্ঘদিনের এই বিরোধ ও চলমান উত্তেজনা নিরসনে উভয় পক্ষকে নিয়ে প্রশাসনিক আলোচনার ফলাফলই এখন স্থানীয়দের কাছে গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়িয়েছে।
ব্যবস্থাপনা সম্পাদক : শিরিন জাহান, সম্পাদক ও প্রকাশক : ফেরদৌস আহমদ,,
সহযোগী সম্পাদক : আহমাদ আর রাফি রাতুল, আহমাদ আর রাফি রাহী।
মেইল: editor@kongstime.com
মোবাইল: 01567927369
Copyright © 2026 kongsotime.com. All rights reserved.