
মঙ্গলবার সন্ধ্যায় ঠাকুরগাঁও ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে আব্দুল হামিদ (৫০) নামে এক ব্যক্তিকে রেখে যায় অজ্ঞাত কিছু ব্যক্তি। হাসপাতালে ভর্তির পর চিকিৎসাধীন অবস্থায় রাতে তার মৃত্যু হয়। প্রাথমিকভাবে পুলিশের ধারণা, ওই ব্যক্তি মলম পার্টির খপ্পরে পড়েছিলেন। নিহত আব্দুল হামিদ রাজশাহী জেলার পুটিয়া থানার পটিয়া গ্রামের মৃত আব্দুল সামাদের ছেলে এবং জেবি ক্যাবলস নামের একটি প্রতিষ্ঠানে সেলসম্যান হিসেবে কর্মরত ছিলেন।
পরিবারের সদস্যরা সন্ধ্যার পর থেকে তার খোঁজ না পেয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছবিসহ নিখোঁজের সংবাদ প্রচার করেন। পরবর্তীতে ঠাকুরগাঁওয়ে সালাম ইলেকট্রিকসের মালিক আব্দুস সালাম সেই ছবি দেখে তাকে চিনতে পারেন এবং নিহতের স্বজনদের সঙ্গে যোগাযোগ করেন।
পুলিশ জানিয়েছে, আইনি প্রক্রিয়া শেষে ময়নাতদন্ত সম্পন্ন করে মরদেহটি পরিবারের কাছে হস্তান্তর করা হবে। ঘটনার নেপথ্যে প্রকৃত কারণ উদঘাটনে কাজ করছে স্থানীয় আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
ব্যবস্থাপনা সম্পাদক : শিরিন জাহান, সম্পাদক ও প্রকাশক : ফেরদৌস আহমদ,,
সহযোগী সম্পাদক : আহমাদ আর রাফি রাতুল, আহমাদ আর রাফি রাহী।
মেইল: editor@kongstime.com
মোবাইল: 01567927369
Copyright © 2026 kongsotime.com. All rights reserved.