
ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন এবং ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদীর মধ্যে একটি বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকালে ঢাকার ভারতীয় হাইকমিশনে এই দুই কূটনীতিকের মধ্যে আলোচনা সম্পন্ন হয়। তবে বৈঠকে ঠিক কী বিষয়ে আলোচনা হয়েছে, তা আনুষ্ঠানিকভাবে জানানো হয়নি।
কূটনৈতিক সূত্রে বিষয়টি নিশ্চিত করা হলেও এর বিস্তারিত এখনো অজানা। বর্তমান সময়ে বাংলাদেশ ও ভারতের মধ্যকার সম্পর্কের টানাপোড়েন এবং ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার ইস্যুটি বেশ আলোচনার কেন্দ্রে রয়েছে। গত ৫ আগস্ট ২০২৪ থেকে শেখ হাসিনা ভারতে অবস্থান করছেন এবং সম্প্রতি তিনি নিজেই ডিসেম্বরে দেশে ফেরার ইঙ্গিত দিয়েছেন। বাংলাদেশ সরকার তাকে ফিরিয়ে আনতে প্রত্যর্পণের দাবি জানিয়ে আসছে।
উল্লেখ্য, ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন চলতি বছরের ১২ জানুয়ারি বাংলাদেশে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। অন্যদিকে, ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী চলতি বছরের জুন মাসে তার দায়িত্বভার বুঝে নেন। দুই প্রভাবশালী দেশের কূটনীতিকদের এ বৈঠক দেশটির বর্তমান পরিস্থিতিতে বিশেষ গুরুত্ব বহন করছে বলে মনে করছেন বিশ্লেষকরা।
ব্যবস্থাপনা সম্পাদক : শিরিন জাহান, সম্পাদক ও প্রকাশক : ফেরদৌস আহমদ,,
সহযোগী সম্পাদক : আহমাদ আর রাফি রাতুল, আহমাদ আর রাফি রাহী।
মেইল: editor@kongstime.com
মোবাইল: 01567927369
Copyright © 2026 kongsotime.com. All rights reserved.