
জাতীয় ক্রিকেট লিগে প্রথম ইনিংসে ১১৯ রানে গুটিয়ে যাওয়া রাজশাহী বিভাগ দ্বিতীয় ইনিংসে ঘুরে দাঁড়িয়েছে। খুলনা বিভাগের বিপক্ষে মিরপুরে তৃতীয় দিন শেষে ৩ উইকেটে ৩০০ রান সংগ্রহ করেছে তারা। তবে খুলনার প্রথম ইনিংসের সংগ্রহ থেকে এখনো ৬৫ রানে পিছিয়ে রয়েছে দলটি। এর আগে ৯ উইকেটে ৪৬৩ রান নিয়ে দিন শুরু করা খুলনা তাদের প্রথম ইনিংসে ৪৮৪ রান তোলে।
রাজশাহীর দ্বিতীয় ইনিংসে উদ্বোধনী জুটিতে ১২৬ রান যোগ করেন হাবিবুর রহমান ও সাব্বির হোসেন। হাবিবুর ৮৩ বলে ৬টি চার ও ৮টি ছক্কায় ৯০ রান করে সামিউন বাসীরের বলে লং অফে আফিফের হাতে ধরা পড়েন। অন্য ওপেনার সাব্বির হোসেন ৮৮ রান করে মেহেদী হাসানের শিকার হন। নাঈম আহমেদের সঙ্গে তিনি ১১৩ রানের জুটি গড়েন। নাঈম করেন ৬৯ রান। দিন শেষে প্রিতম কুমার ২৭ ও সাব্বির রহমান ২১ রানে উইকেটে রয়েছেন। প্রথম শ্রেণির ক্রিকেটে নিজের প্রথম সেঞ্চুরি থেকে ১০ রান দূরে দাঁড়িয়ে সামিউন বাসীরের বলে লং অফে আফিফের ক্যাচ হন হাবিবুর। ৮৩ বলে ৯০ রান করার পথে ৬টি চারের সঙ্গে ৮টি ছক্কা মারেন এই বিস্ফোরক ব্যাটসম্যান। ২১ বছর বয়সী নাঈম ফিরেছেন ৬৯ রান করে।
সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে সিলেট ও ঢাকা বিভাগের ম্যাচটি ড্রয়ের পথে এগোচ্ছে। গতকাল ৬ উইকেটে ৫৪৭ রানে প্রথম ইনিংস ঘোষণা করেছিল ঢাকা। জবাবে ২ উইকেটে ১৫৪ রান নিয়ে খেলতে নেমে তৃতীয় দিন শেষে ৫ উইকেটে ৪৩১ রান করেছে সিলেট। আসাদুল্লাহ আল গালিব সর্বোচ্চ ৮৯ রান করেন। এছাড়া আশরাফুল হাসান ৮১ রানে অপরাজিত আছেন। জাকির হাসান ৬৫ ও সৈকত আলী ৬০ রান করলেও মুবিন আহমেদ ৪৮ রানে থামেন। আগামীকাল শেষ দিনে নাটকীয় কিছু না ঘটলে ড্র-ই হতে যাচ্ছে সিলেট ও ঢাকা বিভাগের ম্যাচ। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে তিন দিনেও শেষ হয়নি ম্যাচের দ্বিতীয় ইনিংস।
বোলিংয়ের সময় ঢাকা বিভাগের একাদশের ১১ জন খেলোয়াড়ই বল হাতে তুলে নেন। এমনকি উইকেটকিপার ও অধিনায়ক মাহিদুল ইসলামও ১ ওভার বোলিং করেন। স্বীকৃত ক্রিকেটে ২৬৩ ম্যাচ খেলার পর এই প্রথম বোলিং করলেন মাহিদুল। বাংলাদেশের ঘরোয়া প্রথম শ্রেণির ক্রিকেটে এটি সপ্তম ঘটনা, যেখানে কোনো দল এক ইনিংসে ১১ জন বোলার ব্যবহার করল। এনসিএল ও বিসিএল মিলিয়ে ঢাকা বিভাগ ও মধ্যাঞ্চল তিনবার করে এমন ঘটনা ঘটাল। ব্যাটসম্যানদের আরেকটি দিনে ঢাকা বিভাগের ১১ খেলোয়াড়ই বোলিং করেছেন। প্রথম শ্রেণি, লিস্ট ‘এ’ ও স্বীকৃত টি-টুয়েন্টি মিলিয়ে খেলা ২৬৩ ম্যাচে এই প্রথম বল করলেন মাহিদুল।
সিলেট একাডেমি মাঠে রংপুরের বিপক্ষে দ্বিতীয় ইনিংসে ৬ উইকেটে ১৯৫ রান তুলেছে ময়মনসিংহ। প্রথম ইনিংসে ১২৭ রানের লিড থাকা রংপুর এখন ৩২২ রানে এগিয়ে। এর আগে ৬ উইকেটে ১৮৩ রান নিয়ে দিন শুরু করে ময়মনসিংহ প্রথম ইনিংসে ২৯৫ রানে অলআউট হয়। তাদের হয়ে খালিদ হাসান ৭২ ও আবু হায়দার ৫২ রান করেন। রংপুরের দ্বিতীয় ইনিংসে অধিনায়ক আকবর আলী করেন ৭৪ রান।
কক্সবাজারে চট্টগ্রামের বিপক্ষে ইনিংস হারের মুখে পড়েছে বরিশাল। ৪ উইকেটে ৪৭৯ রান নিয়ে দিন শুরু করা চট্টগ্রাম তাদের প্রথম ইনিংসে ৫৭৬ রান তোলে। ৯২ রান নিয়ে দিন শুরু করা ইরফান শুক্কুর ১১২ রান করে সেঞ্চুরি পূরণ করেন। এর আগে সাদিকুর রহমান ১৪৯ ও শাহাদাত হোসেন ১০৯ রান করেছিলেন। জবাবে দ্বিতীয় ইনিংসে ৪ উইকেটে ১৪৯ রান তুলে দিন শেষ করেছে বরিশাল, যেখানে অধিনায়ক ইফতেখার হোসেন সর্বোচ্চ ৭৪ রান করেন। দলটি এখনো ১৪৫ রানে পিছিয়ে রয়েছে।
ব্যবস্থাপনা সম্পাদক : শিরিন জাহান, সম্পাদক ও প্রকাশক : ফেরদৌস আহমদ,,
সহযোগী সম্পাদক : আহমাদ আর রাফি রাতুল, আহমাদ আর রাফি রাহী।
মেইল: editor@kongstime.com
মোবাইল: 01567927369
Copyright © 2026 kongsotime.com. All rights reserved.