
মঙ্গলবার বেলা ২টা ২০ মিনিটের দিকে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের বাণিজ্য অনুষদ ও মল চত্বর সংলগ্ন এলাকায় কয়েক মিনিটের ব্যবধানে দুটি হাতবোমা বিস্ফোরণের ঘটনা ঘটে। এ ঘটনায় দুজন আহত হয়েছেন। আহতদের মধ্যে সোহেল (৩৬) নামের একজনের অবস্থা গুরুতর হওয়ায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। অপর আহত ব্যক্তির পরিচয় এখনো জানা যায়নি। বিস্ফোরণে আহত অপরজনের নাম এখনও জানা যায়নি।
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ইসরাফিল রতন জানান, দুটি পৃথক স্থানে ককটেল বিস্ফোরণ হয়েছে। আহতদের মধ্যে একজনের আঘাত গুরুতর। ঘটনার পরপরই ক্যাম্পাস এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।
ব্যবস্থাপনা সম্পাদক : শিরিন জাহান, সম্পাদক ও প্রকাশক : ফেরদৌস আহমদ,,
সহযোগী সম্পাদক : আহমাদ আর রাফি রাতুল, আহমাদ আর রাফি রাহী।
মেইল: editor@kongstime.com
মোবাইল: 01567927369
Copyright © 2026 kongsotime.com. All rights reserved.