
রাজধানীর ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় একই সময়ে ধারাবাহিক ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। প্রত্যক্ষদর্শী ও শিক্ষার্থীদের সহায়তায় ঘটনাস্থল থেকে তিনজনকে আটক করা হয়েছে। পরে তাদের মারধর করে শাহবাগ থানায় সোপর্দ করা হয়েছে বলে জানা গেছে।
বিশ্ববিদ্যালয়ের নীলক্ষেত গণতন্ত্র ও মুক্তি তোরণের কাছে ২টি, আধুনিক ভাষা ইনস্টিটিউটের সামনে ১টি, ডাচ বাংলা ব্যাংকের বুথের কাছে ২টি, সিনেট ভবন ও ভিসি অফিসের সামনে ১টি এবং ইউল্যাব স্কুলের সামনে ১টিসহ মোট ৭ থেকে ৮টি ককটেল বিস্ফোরণ ঘটানো হয়। একই সময়ে মালিবাগে সিআইডি কার্যালয় ও শাহবাগ মেট্রো স্টেশনের নিচেও বিস্ফোরণের খবর পাওয়া গেছে। এর আগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের নীলক্ষেত গণতন্ত্র ও মুক্তি তোরণের কাছে ২টি, আধুনিক ভাষা ইনস্টিটিউটের সামনে ১টি, ডাচ বাংলা ব্যাংকের বুথের সামনে ২ টি, সিনেট ভবন ও ভিসি অফিসের সামনে ১টি এবং ইউল্যাব স্কুলের সামনে ১টি ককটেল বিস্ফ। সব মিলে একইসঙ্গে কাছাকাছি সময়ের ব্যবধানে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকাতেই ৭ থেকে ৮টি ককটেল বিস্ফোরণ ঘটানো হয়।
বিষয়টি নিশ্চিত করে ঢাকা মেট্রোপলিটন পুলিশের নিউ মার্কেট জোনের সহকারী পুলিশ কমিশনার (এসি) মো. নাসিম এ গুলশান জানান, তিনি ঘটনাস্থলের দিকে রওনা হয়েছেন। এই সিরিজ বিস্ফোরণের ঘটনায় এলাকায় ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়েছে। তিনি বলেন, আমি ঘটনাস্থলে যাচ্ছি।
ব্যবস্থাপনা সম্পাদক : শিরিন জাহান, সম্পাদক ও প্রকাশক : ফেরদৌস আহমদ,,
সহযোগী সম্পাদক : আহমাদ আর রাফি রাতুল, আহমাদ আর রাফি রাহী।
মেইল: editor@kongstime.com
মোবাইল: 01567927369
Copyright © 2026 kongsotime.com. All rights reserved.