
শারদীয় দুর্গোৎসবের বিজয়া দশমীতে আনন্দ-উৎসবে মেতে উঠেছেন অভিনেত্রী ও কণ্ঠশিল্পী মেহের আফরোজ শাওন। বুধবার (২১ অক্টোবর) রাজধানীর ঢাকেশ্বরী জাতীয় মন্দিরে আয়োজিত সিঁদুর খেলায় বন্ধুদের সঙ্গে অংশ নেন তিনি। ভক্ত ও বন্ধুদের নিয়ে মণ্ডপে ঘুরে উদযাপনের নানা মুহূর্তে শামিল হন এই শিল্পী।
উৎসবের এই আয়োজনে যোগ দেওয়ার কারণ জানিয়ে মেহের আফরোজ শাওন বলেন, তারা পরস্পর ঘনিষ্ঠ বন্ধু। ঈদের দিনেও যেমন বন্ধুরা তার বাড়িতে উপস্থিত হন, তেমনই পূজার এই বিশেষ দিনে বন্ধুদের সঙ্গে আনন্দ ভাগ করে নিতে তিনি মন্দিরে এসেছেন। ধর্মীয় সম্প্রীতি ও সৌহার্দ্যের আবহেই এই উদযাপনে অংশ নিয়েছেন বলে জানান তিনি।





