
কাতারের নতুন শিক্ষাপ্রতিষ্ঠান 'তামিম বিন হামাদ সামরিক বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়'-এর পরিচালনার জন্য উচ্চপর্যায়ের বোর্ড অব ট্রাস্টিজ গঠন করেছেন আমির শেখ তামিম বিন হামাদ আল থানি। আমিরি ডিক্রি নং (৩৭)-এর মাধ্যমে এই পর্ষদ গঠন করা হয়েছে। ডিক্রি অনুযায়ী, কাতারি সশস্ত্র বাহিনীর কমান্ডার-ইন-চিফ এই বোর্ডের চেয়ারম্যান এবং প্রতিরক্ষামন্ত্রী ভাইস-চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করবেন। এছাড়া বোর্ডের চেয়ারম্যান প্রয়োজনবোধে অন্যান্য যোগ্য ও অভিজ্ঞ ব্যক্তিদেরও সদস্য হিসেবে অন্তর্ভুক্ত করার ক্ষমতা রাখেন।
সরকারি গেজেটে প্রকাশের দিন থেকেই ডিক্রিটি কার্যকর হয়েছে। দেশটির প্রতিরক্ষা সক্ষমতা বাড়ানো এবং সামরিক প্রযুক্তি ও গবেষণায় উৎকর্ষ সাধনের লক্ষ্যে এই বিশ্ববিদ্যালয় ও পর্ষদ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে প্রত্যাশা করা হচ্ছে। বোর্ড অব ট্রাস্টিজের সদস্যরা হলেন
ব্যবস্থাপনা সম্পাদক : শিরিন জাহান, সম্পাদক ও প্রকাশক : ফেরদৌস আহমদ,,
সহযোগী সম্পাদক : আহমাদ আর রাফি রাতুল, আহমাদ আর রাফি রাহী।
মেইল: editor@kongstime.com
মোবাইল: 01567927369
Copyright © 2026 kongsotime.com. All rights reserved.