
বিমান বাহিনীর অবসরপ্রাপ্ত ফ্লাইট লেফটেন্যান্ট তাহসিফের মৃত্যুর ঘটনাটি ময়নাতদন্তের আগে কোনো মন্তব্যের সুযোগ নেই বলে স্পষ্ট জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। বৃহস্পতিবার (২৯ অক্টোবর) সকালে রাজশাহী পুলিশ একাডেমিতে অনুষ্ঠিত প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। তিনি জানান, ঘটনার বিস্তারিত জেনে ও প্রতিবেদন সাপেক্ষে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে। বৃহস্পতিবার (২৯ অক্টোবর) বেলা ১১টার দিকে রাজশাহী পুলিশ একাডেমিতে ২৭তম শিক্ষানবিশ সার্জেন্ট ও ৪৩তম ক্যাডেট এসআই-২০০৬ ব্যাচের প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। আমরা সব বিষয়ে জেনে তারপর মন্তব্য করব।
এর আগে বুধবার বিকালে রাজধানীর উত্তরখান থানাধীন রাজাবাড়ী ঘাট সংলগ্ন তুরাগ নদী থেকে বিমানবাহিনীর সাবেক এই কর্মকর্তার মরদেহ উদ্ধার করা হয়। ৯৯৯ নম্বরে জরুরি সেবা কল পেয়ে টঙ্গী নৌ-পুলিশ ফাঁড়ির একটি দল ঘটনাস্থলে পৌঁছে লাশটি উদ্ধার করে। ময়নাতদন্তের জন্য বর্তমানে মরদেহটি শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। বৃহস্পতিবার সকালে বিষয়টি নিশ্চিত করেছে নৌ-পুলিশের টঙ্গী ফাঁড়ি।
এদিন কুচকাওয়াজ অনুষ্ঠানে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির ওপর গুরুত্বারোপ করেন স্বরাষ্ট্রমন্ত্রী।
তিনি বলেন, বর্তমান অন্তর্বর্তী সরকারের মূল লক্ষ্য হলো আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে এনে জনসাধারণের নিরাপত্তা নিশ্চিত করা এবং শান্তি বজায় রাখা। আইনের শাসন প্রতিষ্ঠায় পুলিশের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ উল্লেখ করে মন্ত্রী আরও বলেন, ফেসিবাদী সরকারের শাসনামলে অন্যান্য প্রতিষ্ঠানের মতো পুলিশ বাহিনীও ক্ষতিগ্রস্ত হয়েছিল। সেই ভঙ্গুর অবস্থা কাটিয়ে পুলিশ বাহিনী এখন ধীরে ধীরে ঘুরে দাঁড়াচ্ছে এবং নিজেদের সক্ষমতা বৃদ্ধি করছে। এদিকে দেশের চলমান আইনশৃঙ্খলা পরিস্থিতির বিষয়ে তিনি বলেন, বর্তমান সরকারের প্রধান অগ্রাধিকার হচ্ছে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণের মাধ্যমে জনগণকে স্বস্তি প্রদান করা ও দেশে শান্তি প্রতিষ্ঠা করা। সেই সময়ের ভঙ্গুর অবস্থা থেকে ক্রমাণয়ে পুলিশ আজকে এই পর্যায়ে উন্নীত হয়েছে।
ব্যবস্থাপনা সম্পাদক : শিরিন জাহান, সম্পাদক ও প্রকাশক : ফেরদৌস আহমদ,,
সহযোগী সম্পাদক : আহমাদ আর রাফি রাতুল, আহমাদ আর রাফি রাহী।
মেইল: editor@kongstime.com
মোবাইল: 01567927369
Copyright © 2026 kongsotime.com. All rights reserved.