
২০২৭ শিক্ষাবর্ষের মাধ্যমিক স্তরের ষষ্ঠ শ্রেণির ‘তথ্য ও যোগাযোগ প্রযুক্তি’ পাঠ্যপুস্তকে মুদ্রণজনিত ত্রুটি শনাক্ত হয়েছে। এই ত্রুটি সংশোধনের লক্ষ্যে মাঠপর্যায়ে সরবরাহ করা বইগুলো সংশ্লিষ্ট মুদ্রণ প্রতিষ্ঠানে ফেরত পাঠানোর জন্য নির্দেশনা জারি করা হয়েছে। জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের (এনসিটিবি) গত ২৪ অক্টোবরের চিঠির পরিপ্রেক্ষিতে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি) এই জরুরি নির্দেশনা প্রদান করে।
নির্দেশনা অনুযায়ী, যেসব মুদ্রণ প্রতিষ্ঠান ইতিমধ্যে এনসিটিবির ওয়েব পোর্টালে তৈরিকৃত অনুমোদিত চালানের মাধ্যমে জেলা, উপজেলা ও থানা শিক্ষা অফিসে বই সরবরাহ করেছে, তাদের নিজ উদ্যোগে ওই বইগুলো সংগ্রহ করতে হবে। চিকিৎসাশিক্ষায় ৬৩ শতাংশই ছাত্রী, ডেন্টাল ও নার্সিংয়েও এগিয়ে। উন্নত ক্যারিয়ার গঠনে যে ১০ বিদেশি ভাষা শিক্ষা এগিয়ে রাখবে আপনাকে।
মাঠপর্যায়ে থাকা সংশ্লিষ্ট শিক্ষা অফিসগুলোকে বই হস্তান্তরের এই কার্যক্রমে প্রয়োজনীয় সহযোগিতা করার নির্দেশ দেওয়া হয়েছে। এছাড়া জেলা ও উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তাদের দ্রুত এই প্রক্রিয়া বাস্তবায়নের তাগিদ দেওয়া হয়েছে এবং নির্ধারিত নমুনা ছক ব্যবহার করে তদারকি নিশ্চিত করতে বলা হয়েছে।
উল্লেখ্য যে, এই নির্দেশনার মূল উদ্দেশ্য হলো পাঠ্যপুস্তকের ভুলগুলো দ্রুত সংশোধন করে শিক্ষার্থীদের হাতে নির্ভুল বই পৌঁছে দেওয়া। এই প্রক্রিয়ায় বই ফেরত আনা এবং সংশোধনের পুরো বিষয়টি কঠোরভাবে তদারকি করা হচ্ছে।
ব্যবস্থাপনা সম্পাদক : শিরিন জাহান, সম্পাদক ও প্রকাশক : ফেরদৌস আহমদ,,
সহযোগী সম্পাদক : আহমাদ আর রাফি রাতুল, আহমাদ আর রাফি রাহী।
মেইল: editor@kongstime.com
মোবাইল: 01567927369
Copyright © 2026 kongsotime.com. All rights reserved.