
দিনাজপুরের চিরিরবন্দরে মাদকবিরোধী অভিযানে চার মাদকসেবীকে আটক করা হয়েছে। অভিযানে তাদের কাছ থেকে তিনটি টাপেন্টাডল ট্যাবলেট, তিনটি কাগজের তৈরি পাইপ ও পাঁচটি গ্যাসলাইট জব্দ করে পুলিশ। আটককৃতরা হলেন চিরিরবন্দরের নানিয়াটিকর গ্রামের বাসিন্দা মো. মাহবুব ইসলাম (৪০), মান্না ইসলাম (২৬) এবং দিনাজপুর কোতোয়ালি থানার উত্তর দেবীপুর এলাকার জীবন হোসেন (২৪)।
পুলিশ জানিয়েছে, মঙ্গলবার সকাল সাড়ে ৭টার দিকে উপজেলার নানিয়াটিকর গ্রামের গুপ্তিপাড়া এলাকায় অভিযান চালিয়ে তিনজনকে আটক করা হয়। একই দিন সন্ধ্যা সাড়ে ৭টার দিকে আব্দুলপুর ইউনিয়নের লিচু বাগান থেকে আরও একজনকে আটক করা হয়। অভিযানের খবর পেয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহানা আফরোজ ঘটনাস্থলে উপস্থিত হয়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।
ভ্রাম্যমাণ আদালতে টাপেন্টাডল ট্যাবলেট রাখা ও সেবনের অভিযোগ প্রমাণিত হওয়ায় মো. মাহবুব ইসলামকে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ২০০ টাকা অর্থদণ্ড দেওয়া হয়। এছাড়া মান্না ইসলাম ও জীবন হোসেনকে ৩ মাস করে বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা করে অর্থদণ্ড প্রদান করা হয়েছে। চিরিরবন্দর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মাহমুদুন-নবী ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আইনি প্রক্রিয়া শেষে দণ্ডপ্রাপ্তদের কারাগারে পাঠানো হয়েছে। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের বিভিন্ন মেয়াদে সাজা ও অর্থদণ্ড প্রদান করা হয়।
ব্যবস্থাপনা সম্পাদক : শিরিন জাহান, সম্পাদক ও প্রকাশক : ফেরদৌস আহমদ,,
সহযোগী সম্পাদক : আহমাদ আর রাফি রাতুল, আহমাদ আর রাফি রাহী।
মেইল: editor@kongstime.com
মোবাইল: 01567927369
Copyright © 2026 kongsotime.com. All rights reserved.