
দিল্লির সেন্ট্রাল পার্কে কর্মসূচি শুরু করার আগেই ভারতের ককরোচ জনতা পার্টির প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে-কে পুনরায় আটক করেছে দিল্লি পুলিশ। আজ শুক্রবার (১৬ অক্টোবর) নির্ধারিত অনুষ্ঠানে যোগ দিতে যাওয়ার কয়েক মিনিট পূর্বে তাকে হেফাজতে নেওয়া হয়। এর আগে সকালে পুলিশ তার দিল্লির বাসভবনে গিয়ে সেন্ট্রাল পার্কে কোনো ধরনের সমাবেশ আয়োজন করা যাবে না বলে জানিয়েছিল। এনডিটিভির বরাতে বিষয়টি নিশ্চিত হওয়া গেছে। কিন্তু ওইদিন পুলিশ কাউকে সেখানে যেতে দেয়নি। পরেরদিন মুক্তি পাওয়ার পর নিজের পরিবারের কাছে ছুটে যান তিনি। এরআগের দিন তার দাদি বার্ধক্যজনিত কারণে মারা যান। তা সত্ত্বেও যদি কেউ যান তাহলে সেটি আইন অমান্য হিসেবে বিবেচিত হবে।
এর আগে গত ১০ অক্টোবর দিল্লির বিমানবন্দর থেকেও অভিজিৎকে এক দফায় আটক করেছিল পুলিশ। ভারতের প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে ককরোচ পার্টির তরুণ কর্মী-সমর্থকেরা বেশ কিছুদিন ধরে রাজপথে প্রতিবাদ জানিয়ে আসছেন। আন্দোলনকারীদের অভিযোগ, বর্তমান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সরকারকে সুবিধা দেওয়ার উদ্দেশে নির্বাচন কমিশনার প্রায় কয়েক কোটি ভোটারকে তালিকা থেকে বাদ দিয়েছেন। শুধুমাত্র পশ্চিমবঙ্গের আসন্ন বিধানসভা নির্বাচনের আগেই ভোটার তালিকা থেকে সরিয়ে দেওয়া হয়েছে ৭০ লাখ মানুষের নাম।
মূলত দলের দুই সহ-প্রতিষ্ঠাতা আশুতোষ রাঙ্কা এবং সৌরভ দাসকে প্রেপ্তার ও রিমান্ডে নেওয়ার প্রতিবাদেই আজকের সেন্ট্রাল পার্কের কর্মসূচি ঘোষণা করা হয়েছিল। গত ১০ অক্টোবর যন্তরমন্তরে দলটির সমর্থকদের জড়ো হওয়ার কথা থাকলেও পুলিশের বাধার কারণে তা সফল হয়নি। পরবর্তীতে গত ১৩ অক্টোবর আশুতোষ ও সৌরভ যন্তরমন্তরে গিয়ে ভারতের পতাকা উড়ালে পুলিশ তাৎক্ষণিকভাবে তাদের গ্রেপ্তার করে। সেই ঘটনার ধারাবাহিকতায় আজ সেন্ট্রাল পার্কে ফের কর্মসূচি দিতে গেলে অভিজিৎ দীপকে-কে আটক করা হয়।
ব্যবস্থাপনা সম্পাদক : শিরিন জাহান, সম্পাদক ও প্রকাশক : ফেরদৌস আহমদ,,
সহযোগী সম্পাদক : আহমাদ আর রাফি রাতুল, আহমাদ আর রাফি রাহী।
মেইল: editor@kongstime.com
মোবাইল: 01567927369
Copyright © 2026 kongsotime.com. All rights reserved.