
ভারতের নয়াদিল্লিতে বিরোধীদের চলমান আন্দোলন দেশটির একান্তই অভ্যন্তরীণ বিষয়। এ বিষয়ে বাংলাদেশ কোনো মন্তব্য করতে রাজি নয় বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম। ১২ অক্টোবর (সোমবার) রাজধানীতে আয়োজিত এক সেমিনার শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
বাংলাদেশ ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল অ্যান্ড স্ট্র্যাটেজিক স্টাডিজ (বিআইআইএসএস) আয়োজিত ‘বাংলাদেশের পররাষ্ট্রনীতি: পরিবর্তনশীল বিশ্বে দিক নির্ণয়ের পথরেখা’ শীর্ষক সেমিনার শেষে এই মন্তব্য করেন প্রতিমন্ত্রী। সেখানে ভারতের বর্তমান পরিস্থিতি এবং সীমান্তবর্তী এলাকায় পুশ-ইনের চেষ্টা নিয়ে বাংলাদেশ সরকারের মূল্যায়ন জানতে চাওয়া হলে তিনি স্পষ্ট জানান, এ নিয়ে আপাতত কোনো মন্তব্য বা মূল্যায়ন নেই সরকারের।
ব্যবস্থাপনা সম্পাদক : শিরিন জাহান, সম্পাদক ও প্রকাশক : ফেরদৌস আহমদ,,
সহযোগী সম্পাদক : আহমাদ আর রাফি রাতুল, আহমাদ আর রাফি রাহী।
মেইল: editor@kongstime.com
মোবাইল: 01567927369
Copyright © 2026 kongsotime.com. All rights reserved.