৪ কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

দেশের শিল্পে অস্থিরতা তৈরির চেষ্টা চলছে: প্রধানমন্ত্রী তারেক রহমান

Published: October 20, 2026, 10:58 pm

দেশের কিছু কল-কারখানায় অস্থিরতা সৃষ্টির সুপরিকল্পিত চেষ্টা চলছে বলে অভিযোগ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মঙ্গলবার বিকেলে রাজশাহীর ঐতিহাসিক মাদ্রাসা মাঠে আয়োজিত এক বিশাল জনসভায় তিনি এ কথা বলেন। প্রধানমন্ত্রী জানান, এ বিষয়ে গোয়েন্দা তথ্য রয়েছে যে, পালিয়ে যাওয়া স্বৈরাচারী গোষ্ঠী সীমান্তের ওপার থেকে অর্থ সরবরাহ করে দেশের ভেতরে একটি পক্ষকে দিয়ে এই অস্থিতিশীল পরিস্থিতি তৈরির পায়তারা করছে। জনগণের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, এ ধরনের অপতৎপরতার বিরুদ্ধে সবাইকে সচেতন থাকতে হবে। প্রধানমন্ত্রী অভিযোগ করে বলেন, কিছু রাজনৈতিক দল মুখে এক কথা বললেও কাজে তার প্রতিফলন দেখা যাচ্ছে না।

আখচাষিদের প্রণোদনা প্রদান অনুষ্ঠানে প্রধানমন্ত্রী আরও বলেন, বাংলাদেশের সাধারণ মানুষ রাজনৈতিক অধিকারের পাশাপাশি অর্থনৈতিক মুক্তি, কর্মসংস্থান ও শান্তিতে বসবাস করতে চায়। বিএনপি বিশ্বাস করে যে তারা ৭১-এর চেতনা ও ২৪-এর গণঅভ্যুত্থানকে ধারণ করে। এই অঙ্গীকার থেকেই জুলাই বিপ্লবের শহীদ পরিবার ও আহত যোদ্ধাদের পাশে দাঁড়িয়েছে বিএনপি। শহীদ পরিবারের সদস্যদের জন্য কর্মসংস্থানের ব্যবস্থা এবং আহতদের চিকিৎসার উদ্যোগ গ্রহণ করা হয়েছে। এমনকি তাদের স্মৃতি রক্ষার্থে স্মৃতিস্তম্ভ নির্মাণের কাজও চলছে।

রাজশাহী পৌঁছে প্রধানমন্ত্রী স্থানীয় আখচাষিদের জন্য সুখবর দেন। মঞ্চে ল্যাপটপের বাটন চেপে ৩৮ হাজার ৯৭০ জন আখচাষির জন্য মোট ১২ কোটি টাকার সরকারি প্রণোদনা বিতরণ কার্যক্রম উদ্বোধন করেন তিনি। মুহূর্তের মধ্যেই কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে প্রণোদনার টাকা পৌঁছে যায় এবং তারা মোবাইল ফোনে এসএমএস বার্তার মাধ্যমে তা নিশ্চিত করেন। টাকা জমা হওয়ার বার্তা মোবাইল ফোনে এসএমএসের মাধ্যমে পান কৃষকরা।

পদ্মা ও তিস্তা নদী নিয়ে সরকারের মহাপরিকল্পনার কথা তুলে ধরে প্রধানমন্ত্রী জানান, পানির সংকট সমাধানে এই দুই নদীতে ব্যারেজ নির্মাণের উদ্যোগ নেওয়া হচ্ছে। এতে রাজশাহীসহ প্রায় ১৪টি জেলার মানুষ উপকৃত হবে এবং কৃষি উৎপাদন বাড়বে। তিস্তা ও পদ্মার পানির ন্যায্য হিস্যা আদায়ে সরকার সংশ্লিষ্টদের সঙ্গে আলোচনা করছে এবং যত দ্রুত সম্ভব কাজ শুরুর প্রতিশ্রুতি দেন তিনি।

জনসভায় উপস্থিত নেতাকর্মীদের উদ্দেশে তারেক রহমান বলেন, কৃষক কার্ড, ফ্যামিলি কার্ড, উপজেলা হাসপাতাল উন্নয়ন ও খাল খননসহ সরকারের সকল পরিকল্পনা বাস্তবায়নে জনগণের সক্রিয় সমর্থন প্রয়োজন। তিনি বলেন, ‘আপনাদের শক্তিই বিএনপির শক্তি।’ এই উন্নয়ন কর্মকাণ্ড এগিয়ে নিতে জনগণের সমর্থন বিএনপির সঙ্গে রাখার আহ্বান জানান তিনি।

জনসভায় সভাপতিত্ব করেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী এবং সভা সঞ্চালনা করেন রাজশাহী সিটি করপোরেশনের প্রশাসক ও মহানগর বিএনপির সাধারণ সম্পাদক মো. মাহফুজুর রহমান রিটন। এ সময় উপস্থিত ছিলেন স্থায়ী কমিটির সদস্য বাবু গয়েশ্বর চন্দ্র রায়, মন্ত্রী নিতাই রায় চৌধুরী, মো. মিজানুর রহমান মিনু, খন্দকার আব্দুল মুক্তাদিরসহ কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দ। শরীর উদ্দিন, সংসদ সদস্য নিপুন রায় চৌধুরী, রাজশাহী-৩ আসনের সংসদ সদস্য এ্যাড. শফিকুল হক মিলন, রাজশাহী-৬ আসনের সাংসদ আবু সাঈদ চাঁদ, বিএনপির কেন্দ্রীয় কমিটির বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক মোসাদ্দেক হোসেন বুলবুল, সহ-সাংগঠনিক সম্প।