৭ আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

নতুন তথ্য: পদত্যাগ করলেন আরও এক ডেপুটি অ্যাটর্নি জেনারেল

Published: September 21, 2026, 11:13 pm

ব্যক্তিগত কারণ দেখিয়ে এবং আওয়ামী রাজনীতির সঙ্গে সম্পৃক্ততার অভিযোগ ওঠার পর আইনমন্ত্রী বরাবর পদত্যাগপত্র জমা দিয়েছেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল (ডিএজি) কে এম রেজাউল ফিরোজ রিন্টু। ২১ সেপ্টেম্বর সোমবার তিনি এই পদত্যাগ করেন। এর আগে গত ৯ সেপ্টেম্বর পদত্যাগ করেছিলেন আরেক ডেপুটি অ্যাটর্নি জেনারেল সাদিয়া আফরিন শাপলা। তার ঠিক দু’দিন আগে গত ৭ সেপ্টেম্বর একযোগে পদত্যাগ করেছিলেন ৫ জন আইন কর্মকর্তা। এর বাইরে গত জুন মাসে সরকারের গৃহীত বেশ কিছু সিদ্ধান্তের প্রতিবাদে জামায়াত সমর্থিত ৭ জন ডেপুটি অ্যাটর্নি জেনারেল এবং ১১ জন সহকারী অ্যাটর্নি জেনারেল একসঙ্গে পদত্যাগপত্র জমা দিয়েছিলেন। ওই সময় পদত্যাগকারী কর্মকর্তাদের মধ্যে অন্যতম ডেপুটি অ্যাটর্নি জেনারেল তারিকুল ইসলাম গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করে জানিয়েছিলেন যে, জুলাই সনদ বাস্তবায়নে সরকারের ব্যর্থতা, সুপ্রিম কোর্ট সচিবালয় নিয়োগ অধ্যাদেশ এবং সুপ্রিম কোর্টের বিচারক নিয়োগ অধ্যাদেশ বাতিলের দাবিসহ নানা কারণে তারা ওই পদত্যাগ করেছিলেন।