
দেশের বিভিন্ন স্থানে বাসে আগুন ও ককটেল বিস্ফোরণের মতো ঘটনা ঠেকাতে সারাদেশে বাড়তি পুলিশ মোতায়েন এবং গোয়েন্দা নজরদারি জোরদার করার নির্দেশ দিয়েছেন পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকির। মঙ্গলবার (১০ নভেম্বর) ৬৪ জেলার পুলিশ সুপার (এসপি) সহ বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে অনুষ্ঠিত এক বৈঠকে তিনি এই নির্দেশনা দেন। পুলিশ সদর দপ্তর থেকে আয়োজিত এ ভার্চুয়াল বৈঠকে সব মহানগর পুলিশ কমিশনার, রেঞ্জ ডিআইজি ও জেলা পুলিশ সুপাররা যুক্ত ছিলেন।
পুলিশ সদর দপ্তরের এআইজি (মিডিিয়া অ্যান্ড পিআর) কামারুম মুনিরা জানান, বৈঠকে যেকোনো মূল্যে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার ওপর জোর দিয়েছেন আইজিপি। একই সঙ্গে সারাদেশে টহল, তল্লাশি ও সার্বিক নজরদারি বাড়ানোর তাগিদ দেওয়া হয়েছে। পেশাদারিত্বের সঙ্গে দুষ্কৃতকারীদের চিহ্নিত করে আইনের আওতায় আনার নির্দেশ দেওয়ার পাশাপাশি আইজিপি সতর্ক করে বলেন, অভিযানের নামে যেন কোনো নিরপরাধ সাধারণ মানুষ হয়রানির শিকার না হন। বিশেষ করে গোপালগঞ্জ, শরীয়তপুর, মাদারীপুর ও ফরিদপুর জেলায় বাড়তি পুলিশ মোতায়েন করতে বলা হয়েছে।
পুলিশ সদর দপ্তরের হিসাব অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় বিভিন্ন জেলা ও মহানগরে বেশ কিছু নাশকতার ঘটনা ঘটেছে
ব্যবস্থাপনা সম্পাদক : শিরিন জাহান, সম্পাদক ও প্রকাশক : ফেরদৌস আহমদ,,
সহযোগী সম্পাদক : আহমাদ আর রাফি রাতুল, আহমাদ আর রাফি রাহী।
মেইল: editor@kongstime.com
মোবাইল: 01567927369
Copyright © 2026 kongsotime.com. All rights reserved.