
নিউইয়র্কে ইহুদিবিদ্বেষ প্রতিরোধ এবং ইহুদি জনগোষ্ঠীর নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে প্রথমবারের মতো একটি সমন্বিত কৌশলপত্র ঘোষণা করেছেন মেয়র জোহরান মামদানি। গত ২৯ সেপ্টেম্বর মঙ্গলবার মেয়রের ইহুদিবিদ্বেষ মোকাবিলাবিষয়ক দপ্তরের পক্ষ থেকে এই বিশেষ পরিকল্পনাটি প্রকাশ করা হয়। মেয়র মামদানি দ্ব্যর্থহীন কণ্ঠে জানিয়েছেন যে, নিউইয়র্ক শহরে ইহুদিবিদ্বেষের কোনো স্থান নেই এবং এই ঘৃণ্য প্রবণতা রোধে নগর কর্তৃপক্ষ কঠোর অবস্থানে রয়েছে।
এই কর্মপরিকল্পনা বাস্তবায়নের অংশ হিসেবে বেশ কিছু বড় অংকের বিনিয়োগের ঘোষণা দেওয়া হয়েছে। এর মধ্যে ঘৃণামূলক অপরাধ প্রতিরোধ এবং ক্ষতিগ্রস্তদের সহায়তায় নিয়োজিত কমিউনিটি সংগঠনগুলোকে ৬৪ লাখ ডলার অনুদান দেওয়া হবে, যা গত বছরের তুলনায় দ্বিগুণ। এছাড়া সিনাগগসহ ইহুদি সম্প্রদায়ের বিভিন্ন উপাসনালয়ের নিরাপত্তা ব্যবস্থা ঢেলে সাজাতে অতিরিক্ত ১০ লাখ ডলার বিনিয়োগ করা হবে। অবকাঠামোগত উন্নয়নের ক্ষেত্রে কুইন্সের হলোকাস্ট স্মৃতিসৌধের নির্মাণকাজ সম্পন্ন করতে ২০ লাখ ডলার এবং সেন্ট্রাল ব্রুকলিনে একটি নতুন ইহুদি সংস্কৃতিকেন্দ্র প্রতিষ্ঠার জন্য ২৫ লাখ ডলার বরাদ্দের বিষয়টিও এই কৌশলে অন্তর্ভুক্ত রয়েছে। নগর কর্তৃপক্ষের ঘোষণা অনুযায়ী, ঘৃণামূলক অপরাধ প্রতিরোধ ও ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের সহায়তায় কাজ করা কমিউনিটি সংগঠনগুলোকে ৬৪ লাখ ডলার অনুদান দেওয়া হবে। ‘ঘৃণার বিরুদ্ধে অংশীদারত্ব’ কর্মসূচিতে এই বরাদ্দ গত বছরের দ্বিগুণ।
নগরীর পাঁচটি বরোজুড়ে বৈষম্য বা বিদ্বেষমূলক আচরণের শিকার হলে কোথায় এবং কীভাবে অভিযোগ জানাতে হবে, সে বিষয়ে জনসচেতনতা তৈরির উদ্যোগ নেওয়া হয়েছে। লিংকএনওয়াইসিসহ জনবহুল বিভিন্ন স্থানে নিয়মিত বার্তা প্রচারের মাধ্যমে নিউইয়র্কের মানবাধিকার আইনের আওতায় আইনি সহায়তার উপায়গুলো তুলে ধরা হবে। মেয়রের ইহুদিবিদ্বেষ মোকাবিলাবিষয়ক দপ্তরের নির্বাহী পরিচালক ফিলিসা উইজডম এই উদ্যোগের গুরুত্ব ব্যাখ্যা করে বলেন, কোনো একটি একক সংস্থার পক্ষে এই সমস্যার সমাধান সম্ভব নয়, বরং নগর সরকারের সব বিভাগকে সমন্বিতভাবে দায়িত্ব পালন করতে হবে। মূলত ঘৃণা ও সহিংসতা প্রতিরোধ, ভুক্তভোগীদের আইনি ও মানসিক সহায়তা, শিক্ষা প্রদান এবং প্রতিষ্ঠানের নিরাপত্তা নিশ্চিত করার মাধ্যমেই এই সমন্বিত পরিকল্পনা সফলভাবে বাস্তবায়ন করতে চায় নগর কর্তৃপক্ষ।
ব্যবস্থাপনা সম্পাদক : শিরিন জাহান, সম্পাদক ও প্রকাশক : ফেরদৌস আহমদ,,
সহযোগী সম্পাদক : আহমাদ আর রাফি রাতুল, আহমাদ আর রাফি রাহী।
মেইল: editor@kongstime.com
মোবাইল: 01567927369
Copyright © 2026 kongsotime.com. All rights reserved.