
নিউইয়র্কে প্রধানমন্ত্রীর আবাসস্থলে গেটস ফাউন্ডেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মার্ক সুজম্যানের সঙ্গে উচ্চপর্যায়ের একটি বৈঠক অনুষ্ঠিত হয়েছে। স্থানীয় সময় মঙ্গলবার সকালে অনুষ্ঠিত এই বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে দ্বিপক্ষীয় বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়। প্রধানমন্ত্রীর সহকারী প্রেস সচিব এ কে এম নাজমুল হক জানান, বৈঠকে জনস্বাস্থ্য, শিশুস্বাস্থ্য, টিকাদান কর্মসূচি, সাশ্রয়ী মূল্যে ভ্যাকসিন সরবরাহ, প্রতিরোধমূলক স্বাস্থ্যসেবা এবং সামগ্রিক স্বাস্থ্যব্যবস্থার আধুনিকায়ন নিয়ে বিস্তারিত মতবিনিময় হয়েছে।
আলোচনায় উপজেলা ও জেলা পর্যায়ে স্বাস্থ্যসেবার পরিধি সম্প্রসারণের বিষয়টি বিশেষভাবে গুরুত্ব পায়। এ ছাড়া এক লাখ নতুন স্বাস্থ্যকর্মী নিয়োগ ও তাদের প্রশিক্ষণ প্রদান, প্রশিক্ষিত এসব কর্মীর আন্তর্জাতিক কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি এবং কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই সমন্বিত ডিজিটাল পাবলিক হেলথ কেয়ার সিস্টেম গড়ে তোলার পরিকল্পনা নিয়ে ফলপ্রসূ আলোচনা হয়।
এর আগে স্থানীয় সময় সকাল সাড়ে আটটায় জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী মিশনে আন্তর্জাতিক দাতব্য, জনহিতকর ও মানবিক সহায়তা সংস্থার শীর্ষ প্রতিনিধিদের সঙ্গে প্রাতরাশ বৈঠকে অংশ নেন প্রধানমন্ত্রী। গেটস ফাউন্ডেশন, ভিসা ফাউন্ডেশন, রকফেলার ফাউন্ডেশন, ইন্টারন্যাশনাল রেসকিউ কমিটি এবং রোটারি ইন্টারন্যাশনালের মতো আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধিরা ওই বৈঠকে উপস্থিত ছিলেন। চলমান সাধারণ পরিষদের অধিবেশনের প্রেক্ষাপটে বৈশ্বিক মানবিক সংকট, জলবায়ু পরিবর্তন, টেকসই উন্নয়ন এবং প্রযুক্তিনির্ভর উদ্যোগে আন্তর্জাতিক অংশীদারিত্ব জোরদারের বিষয়গুলো এসব বৈঠকে গুরুত্ব লাভ করে।
ব্যবস্থাপনা সম্পাদক : শিরিন জাহান, সম্পাদক ও প্রকাশক : ফেরদৌস আহমদ,,
সহযোগী সম্পাদক : আহমাদ আর রাফি রাতুল, আহমাদ আর রাফি রাহী।
মেইল: editor@kongstime.com
মোবাইল: 01567927369
Copyright © 2026 kongsotime.com. All rights reserved.