
আলোচিত কনটেন্ট ক্রিয়েটর ও মডেল-অভিনেতা হিরো আলমের সাবেক চতুর্থ স্ত্রী মোছা. সাথী খাতুন বিয়ে করেছেন। হিরো আলম নিজেই বিষয়টি নিশ্চিত করে জানিয়েছেন, তিনি বিদেশে অবস্থান করার সময়েই সাথী তার এক কর্মচারীকে বিয়ে করেন।
এদিকে সাবেক স্ত্রীসহ মোট তিনজনের বিরুদ্ধে ১৫ লাখ টাকা চাঁদা দাবি, অর্থ আত্মসাৎ, প্রতারণা ও প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগে আইনি ব্যবস্থা নিয়েছেন হিরো আলম। মামলার নথিতে উল্লেখ করা হয়, সাবেক স্ত্রী সাথী খাতুন হিরো আলমের কাছে এসে তার মিউজিক ভিডিওতে কাজ করার সুযোগ চান। সেই সূত্র ধরেই গত ১৭ আগস্ট সাথী খাতুনকে পাঁচ লাখ টাকা দেওয়া হয়েছিল।





