
বাংলাদেশের ক্রীড়াঙ্গনের এক উজ্জ্বল নক্ষত্র ও বরেণ্য ক্রীড়া সংগঠক হারুনুর রশীদ গুরুতর অসুস্থ অবস্থায় রাজধানীর ল্যাবএইড হাসপাতালে চিকিৎসাধীন আছেন। দীর্ঘদিন ধরে কিডনির জটিল সমস্যায় ভুগছেন তিনি এবং বর্তমানে তাঁর শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাঁকে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) স্থানান্তর করা হয়েছে। অভিজ্ঞ এই সংগঠকের সুস্থতা কামনায় উদ্বিগ্ন হয়ে পড়েছেন তাঁর সহকর্মী ও অনুরাগীরা।
হারুনুর রশীদ দীর্ঘ সময় ধরে দেশের ক্রীড়া অঙ্গনে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন।
তিনি বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) টানা পাঁচবার সাধারণ সম্পাদকের দায়িত্ব সামলেছেন। এছাড়া ঐতিহ্যবাহী ক্লাব আবাহনী লিমিটেডের পরিচালক ও সাধারণ সম্পাদক হিসেবেও তিনি সফলতার ছাপ রেখেছেন। আন্তর্জাতিক পরিমণ্ডলে তিনি এশিয়ান ফুটবল কনফেডারেশনের (এএফসি) নির্বাহী কমিটির সদস্য এবং ফিফার মিডিয়া কমিটির সদস্য হিসেবে কাজ করেছেন। ফুটবলে তাঁর অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ তিনি এএফসি গোল্ডেন অ্যাওয়ার্ডেও ভূষিত হয়েছেন। পাশাপাশি বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের (বিওএ) সহসভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন এবং বাংলাদেশ স্পোর্টস জার্নালিস্টস অ্যাসোসিয়েশন ও বাংলাদেশ ক্রীড়া লেখক সমিতির সেরা সংগঠকের পুরস্কার জিতেছেন।
এই বর্ষীয়ান ক্রীড়া ব্যক্তিত্বের দ্রুত আরোগ্য কামনায় দেশজুড়ে দোয়া ও প্রার্থনার আয়োজন করেছেন তাঁর সাবেক সহকর্মী ও শুভানুধ্যায়ীরা। দোয়া প্রার্থনাকারীদের তালিকায় উল্লেখযোগ্য কয়েকজন হলেন
ব্যবস্থাপনা সম্পাদক : শিরিন জাহান, সম্পাদক ও প্রকাশক : ফেরদৌস আহমদ,,
সহযোগী সম্পাদক : আহমাদ আর রাফি রাতুল, আহমাদ আর রাফি রাহী।
মেইল: editor@kongstime.com
মোবাইল: 01567927369
Copyright © 2026 kongsotime.com. All rights reserved.